1 বংশাবলি 23:1
দায়ূদ যখন বৃদ্ধ হলেন এবং তাঁর জীবনের শেষে এসে উপস্থিত হলেন, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করলেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
So when David was old and full of days, he made Solomon his son king over Israel.
In Context
2তিনি ইস্রায়েলের সমস্ত নেতা, যাজক এবং লেবীয়দের জড়ো করলেন।
Cross References
Genesis 35:29পরে ইসহাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে প্রাণত্যাগ করে নিজের পূর্বপুরুষদের সঙ্গে একত্রিত হলেন এবং তাঁর ছেলে এষৌ ও যাকোব তাঁর কবর দিলেন।
1 Kings 1:27আমার প্রভু মহারাজের পরে কে সিংহাসনে বসবে তা কি আমার প্রভু মহারাজ তাঁর দাসদের না জানিয়েই ঠিক করেছেন?” শলোমন রাজা হলেন 1 দায়ূদ শলোমনের রাজ্যাভিষেক করেন।
1 Kings 1:33রাজা তাঁদের বললেন, “আপনারা আমার দাসদেরকে সঙ্গে নিন এবং আমার ছেলে শলোমনকে আমার নিজের খচ্চরে বসিয়ে তাকে নিয়ে গীহোন উপত্যকায় নেমে যান।
1 Chronicles 28:5সদাপ্রভু আমাকে অনেক ছেলে দিয়েছেন, আর সেই সব ছেলেদের মধ্যে সদাপ্রভুর রাজ্য ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তিনি আমার ছেলে শলোমনকে বেছে নিয়েছেন।
1 Chronicles 29:28তিনি অনেক বছর বেঁচে থেকে ধন ও সম্মান লাভ করে খুব বুড়ো বয়সে মারা গেলেন। তাঁর ছেলে শলোমন তাঁর জায়গায় রাজা হলেন।