1 বংশাবলি 9:33
লেবিগোষ্ঠীর বংশনেতারা যাঁরা গায়ক ছিল তাঁরা উপাসনা ঘরের কামরাগুলোতে থাকতেন। গানবাজনার কাজে তাঁরা দিন রাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোনো কাজের ভার দেওয়া হয়নি।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
1 Chronicles 15:16দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, “তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।”
1 Chronicles 25:1উপাসনা ঘরের সেবা কাজ করবার জন্য দায়ূদ এবং সৈন্যদলের সেনাপতিরা আসফ, হেমন ও যিদূথূনের ছেলেদের আলাদা করে নিলেন যাতে তাঁরা সুরবাহার, বীণা ও করতালের সঙ্গে গানের মধ্য দিয়ে ভাববাণী প্রকাশ করবে। যাঁরা এই কাজ করতেন তাঁদের তালিকা এই,
Nehemiah 11:17আসফের ছেলে, সব্দির ছেলে, মীখার ছেলে মত্তনিয় প্রার্থনা চলাকালীন ধন্যবাদের গান শুরু করার প্রধান ছিল এবং তাদের ভাই বক্বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের ছেলে, গাললের ছেলে, শম্মুয়ের ছেলে অব্দ।
Psalms 134:1এস, হে সদাপ্রভুুর দাসেরা, 1 তোমার সদাপ্রভুুর ধন্যবাদ কর, 1 তোমরা যারা রাত্রে সদাপ্রভুুর ঘরে সেবা করো। 1