2 Chronicles 29:34
কিন্তু যাজকদের সংখ্যা কম হওয়ায় তাঁরা সব হোম উৎসর্গের পশুর চামড়া ছাড়াতে পারলেন না; ফলে কাজ শেষ না হওয়া অবধি এবং অন্য যাজকেরা শুচি না হওয়া অবধি তাঁদের লেবীয় ভাইয়েরা তাঁদের কাজে সাহায্য করল, কারণ নিজেদের শুচি করবার জন্য যাজকদের থেকেও লেবীয়েরা আরও অধিক বিশ্বস্ত ছিল।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
33উৎসর্গের জন্য যে সব পশু পবিত্র করা হলো সেগুলোর সংখ্যা হল ছয়শো ষাঁড় ও তিন হাজার ভেড়া।
Cross References
Numbers 8:15তারপরে লেবীয়েরা সমাগম তাঁবুর কাজ করতে প্রবেশ করবে। এই ভাবে তুমি তাদেরকে শুচি করে দোলনীয় নৈবেদ্য হিসাবে নিবেদন করবে।
Numbers 18:3তারা তোমার ও সমস্ত তাঁবুর সেবা করবে। কিন্তু তারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির কাছে যাবে না, নাহলে তাদের সাথে তোমরাও মারা যাবে।
2 Kings 12:6কিন্তু যিহোয়াশ রাজার তেইশ বছর পর্যন্ত যাজকেরা সেই গৃহের ভাঙ্গা জায়গাগুলি মেরামত করেন নি।
2 Chronicles 29:5তিনি তাদের বললেন এখন “লেবীয়েরা, আমার কথা শোন; তোমরা নিজেদের এবং তোমাদের নিজেদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ঘরটি শুচি কর। এই পবিত্র জায়গা থেকে সমস্ত অশুচি জিনিস দূর করে দাও।
2 Chronicles 30:15তারা দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের র দিন নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দিল। এতে যাজক ও লেবীয়েরা লজ্জা পেয়ে নিজেদের শুচি করলেন এবং সদাপ্রভুর ঘরে হোম বলির জিনিস নিয়ে আসলেন।
2 Chronicles 35:11লেবীয়েরা নিস্তারপর্ব্বের ছাগল ও মেষ বলি করল এবং যাজকেরা তাদের হাত থেকে রক্ত নিয়ে তা ছিটিয়ে দিলেন, আর লেবীয়েরা পশুগুলোর চামড়া ছাড়াল।