2 Chronicles 36:7
নবুখদ্নিৎসর সদাপ্রভুর ঘর থেকে কিছু জিনিসপত্রও বাবিলে নিয়ে গিয়ে এবং সেগুলি তাঁর প্রাসাদে রাখলেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
6বাবিলের রাজা নবুখদ্নিৎসর তাঁকে আক্রমণ করে বাবিলে নিয়ে যাবার জন্য তাঁকে পিতলের শিকল দিয়ে বাঁধলেন।
Cross References
2 Kings 24:13যেমন সদাপ্রভু বলেছিলেন তেমনি করে নবূখদ্নিৎসর সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী থেকে সব ধনরত্ন নিয়ে গেলেন এবং ইস্রায়েলের রাজা শলোমন সদাপ্রভুর গৃহের জন্য সোনা দিয়ে যে সব জিনিস তৈরী করেছিলেন তা তিনি কেটে টুকরা টুকরা করলেন।
Ezra 1:7আর নবূখদনিত্সর + 1:7 তিনি বাবিলের রাজা ছিলেন, যিনি 605 থেকে 562 খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, 597 খ্রিষ্টপূর্বাব্দে যিরুশালেমকে দখল করেছিলেন 586 খ্রিষ্টপূর্বাব্দে মন্দির ধ্বংস করেন, 597, 587 এবং 582 খ্রিষ্টপূর্বাব্দে যিহূদা থেকে বহু লোকেদের বন্দী করেন, এবং মন্দিরের বহুমূল্য দ্রব্য লুট করে বাবিলের দেবতাদের উপাসনা করতেন (উদাহরণ, দানিয়েল 5:1-4).সদাপ্রভুর বাড়ির যে সব পাত্র যিরূশালেম থেকে এনে নিজের দেবতার ঘরে রেখেছিলেন, কোরস রাজা সেই সব বের করে দিলেন৷
Jeremiah 28:3দুবছরের মধ্যে আমি সমস্ত জিনিস এই জায়গায় ফিরিয়ে আনব, যেগুলি বাবিলের রাজা নবূখদনিৎসর সদাপ্রভুর গৃহ থেকে নিয়ে বাবিলে নিয়ে গেছে।
Daniel 5:2বেলশৎসর যখন আঙ্গুর রস পান করছিলেন, তখন তিনি আদেশ দিলেন তাঁর সামনে যিরূশালেমের মন্দির থেকে যে সমস্ত সোনা ও রূপার পাত্র তাঁর বাবা নবূখদনিৎসর এনেছিলেন সেগুলো যেন আনা হয় এবং যাতে রাজা, তাঁর মহান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেই সব পাত্রে করে পান করতে পারেন।