2 শমূয়েল 16:12
হয় তো সদাপ্রভু আমার উপরে করা অন্যায়ের প্রতি মনোযোগ দেবেন এবং আজ আমাকে দেওয়া অভিশাপের পরিবর্তে সদাপ্রভু আমার মঙ্গল করবেন৷”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Genesis 29:32আর লেয়া গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিলেন ও তার নাম রুবেন [ছেলেকে দেখ] রাখলেন; কারণ তিনি বললেন, “সদাপ্রভু আমার দুঃখ দেখেছেন; এখন আমার স্বামী আমাকে ভালবাসবেন।”
Exodus 3:7পরে সদাপ্রভু বললেন, “সত্যিই আমি মিশরের আমার প্রজাদের কষ্ট দেখেছি এবং শাসকদের জন্য তাদের কান্না শুনেছি; তার ফলে আমি তাদের দুঃখ জানি।” 1 দুগ্ধ ও মধু প্রবাহিত দেশ
Deuteronomy 23:6তুমি সারা জীবন কখনও তাদের শান্তি কি ভালো খোঁজ করবে না।
Psalms 10:14কারণ তুমি লক্ষ্য করেছ এবং সবদিন দেখেছ, 1 যে ব্যক্তি দুঃখ ও দূর্দশায় কষ্ট পায়, 1 অসহায় তোমার ওপরে নিজের ভার সমর্পণ করে; 1 তুমি পিতৃহীনদের উদ্ধার কর। 1
Psalms 109:28যদিও তারা আমাকে শাপ দেয়, 1 দয়া করে তুমি আশীর্বাদ কর; 1 যখন তারা আক্রমণ করে যেন তারা লজ্জিত হয়। 1 কিন্তু তোমার এ দাস আনন্দ করবে। 1
Joel 2:14কে জানে? হয়তো তিনি আবার ফিরবেন এবং দয়া করবেন, নিজের পিছনে আশীর্বাদ রেখে যাবেন, যাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্য উৎসর্গ কর৷