2 শমূয়েল 17:23
আর অহীথোফল যখন দেখল যে, তার পরিকল্পনা অনুযায়ী কাজ করা হল না, তখন সে গাধা সাজাল এবং উঠে নিজের বাড়িতে, নিজের নগরে গেল এবং নিজের বাড়ির সব ব্যবস্থা করে, নিজে গলায় দড়ি দিয়ে মরল৷ পরে তার বাবার কবরে তাকে কবর দেওয়া হল৷ 1 অবশালোমের পরাজয় ও মৃত্যু৷
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
24পরে দায়ূদ মহনয়িমে আসলেন এবং সমস্ত ইস্রায়েল লোকের সঙ্গে অবশালোম যর্দ্দন পার হল৷
Cross References
1 Samuel 31:4আর শৌল নিজের অস্ত্রবাহককে বললেন, “তোমার তলোয়ার বার কর, ওটা দিয়ে আমাকে বিদ্ধ কর; না হলে কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা এসে আমাকে বিদ্ধ করে আমার অপমান করবে৷” কিন্তু তাঁর অস্ত্রবাহক তা করতে চাইল না, কারণ সে খুব ভয় পেয়েছিল; অতএব শৌল তলোয়ার নিয়ে নিজে তার উপরে পড়লেন৷
2 Samuel 15:31পরে কেউ দায়ূদকে বলল, “অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে,” তখন দায়ূদ বললেন, “হে সদাপ্রভু, অনুগ্রহ করে অহীথোফলের পরিকল্পনাকে বোকামিতে পরিণত করো৷”
2 Kings 20:1সেই দিনের হিষ্কিয় খুব অসুস্থ হয়েছিলেন। তখন আমোসের ছেলে যিশাইয় ভাববাদী তাঁর কাছে গেলেন এবং তাঁকে বললেন, “সদাপ্রভু বলছেন যে, ‘তুমি তোমার বাড়ির ব্যবস্থা করে রাখ, কারণ তোমার মৃত্যু হবে, বাঁচবে না’।”
Psalms 5:10ঈশ্বর তাদের দোষী সাব্যস্ত কর, 1 তাদের পরিকল্পনাই তাদের সর্বনাশ নিয়ে আসবে, 1 তাদের অনেক পাপের জন্য তাদের তাড়িয়ে দাও, 1 কারণ তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। 1
Psalms 109:20সদাপ্রভুু থেকে এইফল পায় আমার বিপক্ষেরা, 1 আমার প্রাণের বিরুদ্ধে যারা খারাপ কথা বলে তারা। 1
Proverbs 19:3মানুষের বোকামিতা তার জীবনের সর্বনাশ 1 এবং তার হৃদয় সদাপ্রভুর বিরুদ্ধে দারুণ ক্রোধ করে। 1