Daniel 6:16
শেষে রাজা আদেশ দিলেন এবং তাঁরা দানিয়েলকে নিয়ে এলেন এবং সিংহের গুহার মধ্য ফেলে দিল। রাজা দানিয়েলকে বললেন, “তোমার ঈশ্বর, যাঁর সেবা তুমি সব দিন কর, তিনি তোমাকে রক্ষা করুন।”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
2 Samuel 3:39এই কয়েকজন লোক, সরূয়ার ছেলেরা, আমার অবাধ্য৷ সদাপ্রভু খারাপ কাজ করা ব্যক্তিকে, তার দুষ্টতা অনুযায়ী প্রতিফল দিন ৷”
Psalms 37:39ধার্ম্মিকদের পরিত্রান সদাপ্রভুুর থেকে আসে; 1 তিনি কষ্টের দিন তাদের রক্ষা করেন। 1
Psalms 118:8মানুষের ওপর বিশ্বাস করার থেকে 1 সদাপ্রভুুর আশ্রয় নেওয়া ভালো। 1
Isaiah 43:2তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদী মধ্যে দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না; তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না; আগুনের শিখা তোমার ক্ষতি করবে না;
Jeremiah 38:5তাই রাজা সিদিকিয় বললেন, “সে তো তোমাদের হাতেই রয়েছে; কারণ রাজা তোমাদের বাধা দেবেন না।”
Jeremiah 39:17কিন্তু আমি সেই দিনের তোমাকে উদ্ধার করব।” এটা সদাপ্রভুর ঘোষণা। “যাদের তুমি ভয় পাও, তাদের হাতে তুমি সমর্পিত হবে না।