Daniel 9:8
হে সদাপ্রভু, আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও আমাদের মুখ অপমানে ঢেকে গিয়েছে, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
9দয়া ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরেরই, কারণ আমরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
Cross References
2 Kings 21:15কারণ তারা আমার চোখে যা মন্দ তাই করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে বের হয়ে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আমাকে অসন্তুষ্ট করে আসছে।”
Nehemiah 1:6এখন তোমার দাসের প্রার্থনা শোনার জন্য তোমার কান সজাগ ও চোখ খোলা থাকুক। এখন আমি তোমার দাস ইস্রায়েলীয়দের জন্য দিন রাত তোমার কাছে প্রার্থনা করছি এবং ইস্রায়েলীয়দের পাপ সব স্বীকার করছি; বাস্তবে আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি; আমি ও আমার বাবার বংশও পাপ করেছি।
Jeremiah 7:19তারা কি আমাকে সত্যি দুঃখ দেয়? এটি সদাপ্রভু ঘোষণা করেন, তারা কি নিজেদের দুঃখ দিচ্ছে না? তাই তাদের উপর লজ্জা ডেকে আনছে।
Lamentations 1:7যিরূশালেম তার দুঃখের ও দুর্দশার দিনের, 1 নিজের অতীতের সব মূল্যবান জিনিসপত্রের কথা মনে করছে; 1 যখন তার লোকেরা শত্রুদের হাতে পড়েছিল, 1 কেউ তাকে সাহায্য করে নি, তার শত্রুরা তাকে দেখল, 1 তার ধ্বংস দেখে তার শত্রুরা উপহাস করল। 1
Lamentations 3:42“আমরা তোমার বিরুদ্ধে পাপ ও বিদ্রোহ করেছি; 1 তাই তুমি ক্ষমা করনি। 1
Ezekiel 5:6কিন্তু সে দুষ্টতার সঙ্গে জাতিদের অপেক্ষা আমার আদেশ প্রত্যাখান করেছে ও তার চারিদিকের দেশের লোক অপেক্ষা আমার বিধির বিরোধী হয়েছে এবং তারা আমার বিচার অগ্রাহ্য করেছে এবং আমার বিধিমতে চলেনি।