Deuteronomy 33:2
তিনি বললেন, “সদাপ্রভু সীনয় থেকে আসলেন, সেয়ীর থেকে তাদের জন্য উঠলেন; পারণ পর্বত থেকে নিজের তেজ প্রকাশ করলেন, হাজার হাজার পবিত্রের কাছ থেকে আসলেন; তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময় ব্যবস্থা ছিল।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
1আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলের লোকদেরকে যে আশীর্বাদে আশীর্বাদ করলেন, তা এই।
Cross References
Deuteronomy 5:22সদাপ্রভু পর্বতে আগুনের, মেঘের ও ঘন অন্ধকারের মধ্যে থেকে তোমাদের সমস্ত সমাজের কাছে এই সমস্ত কথা উচ্চ স্বরে বলেছিলেন, তিনি আর কোনো কথা যোগ করেননি। পরে তিনি এই সমস্ত কথা দুটি পাথরের ফলকে লিখে আমাকে দিয়েছিলেন।
1 Kings 11:18তারা মিদিয়ন থেকে রওনা হয়ে পারণে গিয়েছিল এবং পরে সেখান থেকে কিছু লোক নিয়ে তারা মিশরের রাজা ফরৌণের কাছে গিয়েছিল। ফরৌণ হদদকে বাড়ি, জায়গা জমি ও খাবার দিয়েছিলেন।
Psalms 68:7ঈশ্বর, তুমি যখন নিজের লোকেদের সামনে গিয়েছিলে, 1 যখন তুমি মরুপ্রান্তের মধ্যে দিয়ে গিয়েছিলে, সেলা 1
Psalms 68:18তুমি উপরে উঠেছ, বন্দিদেরকে বন্দি করেছ, 1 মানুষদের মধ্যে থেকে উপহার গ্রহণ করেছ; 1 এমন কি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরও গ্রহণ করেছ, 1 যাতে তুমি, সদাপ্রভুু ঈশ্বর, সেখানে বাস কর। 1
Habakkuk 3:3ঈশ্বর তৈমন + 3:3 ইদোম দেশের জেলা, যিহূদার দক্ষিণ দিকে থেকে আসছেন, পারণ + 3:3 সীনয় পর্বতের সীমানায় অনুর্বর নির্জন স্থান পর্বত থেকে পবিত্রতম আসছেন। আকাশমণ্ডল তাঁর মহিমায় ছেয়ে যায়, পৃথিবী তাঁর প্রশংসায় পরিপূর্ণ। শেলা + 3:3 এই শব্দটি গীত সংহিতায় বহুবার ব্যবহৃত হয়েছে ।
2 Corinthians 3:7পাথরে লেখা আছে যে পুরানো নিয়ম যার ফল মৃত্যু, সেই ব্যবস্থা আসার দিন এমন ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো যে, মোশির মুখও ঈশ্বরের আলোয় উজ্জ্বল হয়ে উঠল এবং যদিও সেই উজ্জ্বলতা কমে যাচ্ছিল তবুও ইস্রায়েলীয়েরা মোশির মুখের দিকে একদৃষ্টে তাকাতে পারে নি,