দ্বিতীয় বিবরণ 6:24
আর সদাপ্রভু আমাদেরকে এই সমস্ত বিধি পালন করতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে আজ্ঞা করলেন, যেন সারাজীবন আমাদের ভালো হয়, আর তিনি আজকের মত যেন আমাদেরকে জীবন্ত রাখেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 4:4কিন্তু তোমরা যত লোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে যুক্ত ছিলে, সবাই আজ জীবিত আছ।
Deuteronomy 8:1আজ আমি তোমাদেরকে যে সব আদেশ দিচ্ছি, তোমরা সে সব পালন করবে, যেন বাঁচতে পার ও বহুগুণ হও এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে প্রবেশ কর এবং অধিকার কর।
Deuteronomy 10:12এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চান? শুধু এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁর সব পথে চল ও তাঁকে প্রেম কর এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর,
Psalms 41:2সদাপ্রভুু, তাকে রক্ষা করবেন 1 এবং জীবিত রাখবেন ও সে দেশেতে আশীর্বাদ পাবে; 1 সদাপ্রভুু তাঁর শত্রুদের ইচ্ছার ওপরে তাদের ফিরিয়ে দেবেন না। 1
Psalms 66:9তিনিই আমাদের জীবনের মধ্যে আমার প্রাণ রক্ষা করেন 1 এবং আমাদের পা টলতে দেন না। 1
Proverbs 22:4সদাপ্রভুর ভয় নম্রতা ও ধন, 1 সম্মান ও জীবন আনে। 1