দ্বিতীয় বিবরণ 9:27
তোমার দাসদেরকে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে মনে কর; এই লোকদের একগুঁয়েমিতার, দুষ্টতার ও পাপের প্রতি দেখ না;
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Exodus 3:6তিনি আরও বললেন, “আমি তোমার বাবার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি তাঁর মুখ ঢেকে দিলেন, কারণ তিনি ঈশ্বরের দিকে চেয়ে থাকতে ভয় পাচ্ছিলেন।
Exodus 6:3আমি অব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে ‘সর্বশক্তি + 6:3 এল-সাদাই মান ঈশ্বর’ বলে দেখা দিতাম, কিন্তু আমার যিহোবা [সদাপ্রভু] নাম নিয়ে তাদেরকে আমার পরিচয় দিতাম না।
Exodus 32:13তুমি নিজের দাস অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে স্মরণ কর, যাদের কাছে তুমি নিজের নামের শপথ করে বলেছিলে, ‘আমি আকাশের তারাদের মত তোমাদের বংশ বৃদ্ধি করব এবং এই যে সমস্ত দেশের কথা বললাম এগুলি তোমাদের বংশকে দেব, তারা চিরকালের জন্য এটা অধিকার করবে’।”
Leviticus 26:42তবে আমি যাকোবের সঙ্গে করা আমার নিয়ম মনে করবো ও ইসহাকের সঙ্গে করা আমার নিয়ম ও অব্রাহামের সঙ্গে করা আমার নিয়মও মনে করব, আর দেশকেও মনে করব।
1 Samuel 25:25অনুরোধ করি, আমার প্রভু সেই অধার্মি + 25:25 দুষ্ট সন্তান ককে অর্থাৎ নাবাল + 25:25 বির্বোধ কে গণনার মধ্যে ধরবেন না; তার যেমন নাম, সেও তেমন৷ তার নাম নাবল [মূর্খ], তার মনের মধ্যে মূর্খতা৷ কিন্তু আপনার এই দাসী আমি আমার প্রভুর পাঠানো যুবকদেরকে দেখি নি৷
Psalms 130:3যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, 1 প্রভু, কে দাঁড়াতে পারে? 1