উপদেশক 8:17
তারপর আমি ঈশ্বরের সমস্ত কাজকে বিবেচনা করি এবং সূর্য্যের নিচে যে কাজ হয়েছে মানুষ তা বুঝতে পারে না। কোন ব্যপার নয় মানুষ কত পরিশ্রম করে এর উত্তর খোঁজার জন্য, সে তা খুঁজে পাবে না। এমনকি যদিও একটি জ্ঞানী লোক বিশ্বাস করে যে সে জানে, কিন্তু সে সত্যি জানে না।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Job 11:7তুমি ঈশ্বরকে খোঁজার মধ্যে দিয়ে কি তাঁকে বুঝতে পার? 1 তুমি কি সর্বশক্তিমানকে পুরোপুরি বুঝতে পার? 1
Psalms 73:16যদিও আমি এই বিষয়ে বোঝার চেষ্টা করলাম, 1 কিন্তু তা আমার জন্য খুবই কঠিন বিষয় ছিল, 1
Proverbs 30:3আমি প্রজ্ঞা শিক্ষা করিনি, 1 পবিত্রতমের জ্ঞান আমার নেই। 1
Ecclesiastes 7:23এই সমস্ত আমি প্রমাণ করেছি প্রজ্ঞা দিয়ে। আমি বললাম, 1 “আমি জ্ঞানী হব,” কিন্তু আমি 1 যা করতে পারি তার থেকে এটা বেশি ছিল। 1
Isaiah 40:28তোমরা কি জান না? তোমরা কি শোননি? সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্ত্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না; তাঁর জ্ঞানের কোনো সীমা নেই।