Exodus 29:36
আর তুমি প্রতিদিন প্রায়শ্চিত্তের জন্য পাপের বলিরূপে একটি করে পুরুষ গরু উৎসর্গ করবে এবং তুমি প্রায়শ্চিত্ত করে বেদিকে পাপ মুক্ত করবে এবং পবিত্র করার জন্য তা অভিষেক করবে। 1 প্রতিদিনের র উপহার গণনা 28:1-8
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Exodus 29:10পরে তোমরা সকলে অবশ্যই সমাগম তাঁবুর সামনে সেই গরুটি আনবে এবং হারোণ ও তার ছেলেরা সেই গরুটির মাথায় হস্তার্পণ করবে।
Exodus 30:28ধূপবেদি, হোমবেদি ও তার সব পাত্রগুলি এবং হাত ধোয়ার জন্য গামলার মত পাত্র ও সেটি রাখবার জন্য দানি অভিষেক করবে।
Leviticus 8:10পরে মোশি অভিষেকের জন্য তেল নিয়ে আবাস ও তার মধ্যে অবস্থিত সব জিনিস অভিষেক করে পবিত্র করলেন।
Leviticus 16:27আর পাপের বলির গোবৎস ও পাপের বলির ছাগল, যাদের রক্ত প্রায়শ্চিত্ত করার জন্যে পবিত্র জায়গায় আনা হয়েছিল, লোকেরা তাদেরকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, মাংস ও মল আগুনে পুড়িয়ে দেবে।
Ezekiel 43:20তারপর তার থেকে কিছুটা রক্ত নেবে এবং বেদির চারটে শিঙের ওপরে রাখবে চারদিকের চার প্রান্তে পাপ মুক্ত করবে এবং প্রায়শ্চিত্ত করবে।
Ezekiel 43:27তারা অবশ্যই এই দিন গুলো শেষ করবে এবং অষ্টম দিন থেকে যাজকেরা সেই যজ্ঞবেদিতে তোমাদের হোমের জন্য বলি দেবে এবং শান্তির জন্য বলি উৎসর্গ করবে এবং আমি তোমাদেরকে গ্রহণ করবো; এটা প্রভু সদাপ্রভু বলেন।