Ezekiel 17:21
তার সব সৈন্যের মধ্যে যত লোক পালাবে, সবাই তরোয়ালে মারা যাবে এবং বাকি লোকেরা সব দিকে ছিন্নভিন্ন হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু এই কথা বলেছি।”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
2 Kings 25:5কিন্তু কলদীয় সৈন্যদল সিদিকিয় রাজার পিছনে তাড়া করে যিরীহোর উপত্যকাতে তাঁকে ধরে ফেলল। তাঁর সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়েছিল।
Isaiah 26:11হে সদাপ্রভু, তোমার হাত উঠেছে, তবু তারা দেখেনি; কিন্তু তারা লোকদের জন্যে তোমার উদ্যোগ দেখবে ও লজ্জা পাবে, হ্যাঁ, আগুন তোমার বিপক্ষদেরকে পুড়িয়ে দেবে।
Jeremiah 52:8কলদীয়দের সৈন্য রাজার পিছনে দৌড়ে গিয়ে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরল, তাতে তার সব সৈন্য তার কাছ থেকে ছিন্নভিন্ন হল।
Ezekiel 5:12তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরবে এবং তোমার মধ্যে দূর্ভিক্ষে ক্ষয় হবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে তরোয়ালের আঘাতে পতিত হবে; তারপর শেষ তৃতীয়াংশকে আমি চারিদিকে উড়িয়ে দেবো, তরোয়াল খুলে তাদের পেছনে তাড়া করব।
Ezekiel 6:7তোমাদের মধ্যে মৃতেরা পড়ে যাবে এবং তোমার জানবে যে আমিই সদাপ্রভু।
Ezekiel 12:14আমি তার চারিদিকে তার সহকারী সব লোকজনকে ছড়িয়ে দেবো ও তার সব সৈন্যদেরকে এবং তাদের পেছনে তরোয়াল পাঠাব।