ইষ্রা 6:22
সবাই সেটা খেলো এবং সাত দিন পর্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটির উত্সব পালন করল, যেহেতু সদাপ্রভু তাদেরকে আনন্দিত করেছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, বাড়ির কাজে তাদের হাত মজবুত করার জন্য অশূরের রাজার + 6:22 এটা অশুরিয় রাজার একজন উত্তরাধিকারী রূপে পারস্যর রাজাকে উল্লেখ করে যাদের রাজ্য প্রথমে বাবিলীয়দের দ্বারা এবং পরে পার্সিয়ানদের দ্বারা অধিকৃত হয়েছিল হৃদয় তাদের দিকে ফিরিয়েছিলেন৷
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Exodus 13:6সাত দিন খামির বিহীন রুটি খেও ও সপ্তম দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব কোরো।
2 Chronicles 23:18তারপর দায়ূদের আদেশ মতে আনন্দের সঙ্গে গান করে মোশির ব্যবস্থা অনুসারে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করতে দায়ূদ যে লেবীয় যাজকদের সদাপ্রভুর গৃহের জন্য নির্ধারণ করেছিলেন, তাদের হাতে যিহোয়াদা সদাপ্রভুর গৃহের দেখাশোনার ভার দিলেন।
2 Chronicles 30:21এই ভাবে যে সব ইস্রায়েলীয় যিরূশালেমে উপস্থিত হয়েছিল তারা খুব আনন্দের সঙ্গে সাত দিন ধরে তাড়ীশূন্য রুটির পর্ব পালন করল; আর এদিকে লেবীয় ও যাজকেরা প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে উচ্চস্বরে বাজনা বাজিয়ে প্রশংসা গান করলেন।
2 Chronicles 35:17যে সব ইস্রায়েলীয় উপস্থিত ছিল তারা সেই দিন নিস্তারপর্ব্ব এবং সাত দিন ধরে খামির বিহীন রুটির পর্ব পালন করল।
Ezra 6:6অতএব নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথর-বোষণয় ও নদীর পারের তোমাদের সঙ্গী অফর্সখীয়েরা, তোমরা এখন সেখান থেকে দূরে থাক৷
Proverbs 16:7মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়, 1 এমনকি তিনি তার শত্রুদেরকেও 1 তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন। 1