হোশেয় 1:11
যিহূদার লোকেদের এবং ইস্রায়েলের লোকেদের এক জায়গায় জড়ো করা হবে। তারা তাদের জন্য একজন নেতা নিযুক্ত করবে এবং তারা সেই দেশ থেকে যাবে, কারণ যিষ্রিয়েল দিন মহান হবে + 1:11 ঈশ্বর তার পরিকল্পনার লোকেদের রোপণ করবেন ।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Psalms 110:3তোমার বিক্রম দিনের তোমার প্রজারা 1 তোমাকে অনুসরণ করবে স্ব-ইচ্ছায় পবিত্র পর্বতের ওপরে; 1 ভোরের গর্ভ থেকে বেরিয়ে যাবে শিশিরের মতো তোমার যুবকেরা।” 1
Jeremiah 3:18সেই দিন, যিহূদার লোকেরা ইস্রায়েলের লোকদের সঙ্গে চলাফেরা করবে। তারা একসঙ্গে উত্তর দিক থেকে, যে দেশ অধিকার হিসাবে তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি, সেই দেশে আসবে + 3:18 উত্তরাঞ্চলের রাজ্য এখানে অশুরিয়া এবং বাবিল উভয়কে অন্তর্ভুক্ত করে, 722 খ্রীষ্ট পূর্বাব্দে শমরিয়া এবং 586 খ্রীষ্ট পূর্বাব্দে যিরূশালেমের পতনকে প্রতিফলিত করে, এগুলোই ছিল দেশ যেখানে ইস্রায়েলী এবং যিহূদাদের নিয়ে গিয়ে বন্দী করে রাখা হয়েছিল ।
Jeremiah 30:3কারণ দেখ, সেই দিন আসছে’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘যখন আমি আমার প্রজা, ইস্রায়েল ও যিহূদাকে পুনরুদ্ধার করব। আমি, সদাপ্রভু, এই কথা বলেছি। কারণ আমি সেই দেশে তাদের ফিরিয়ে আনব, যেটি আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম এবং যা তাদের দখলে থাকবে’।
Jeremiah 31:33“কিন্তু সেই দিনের র পর এই চুক্তি আমি ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করব তা হল” এটা সদাপ্রভুর ঘোষণা: “আমি তাদের মধ্যে আমার ব্যবস্থা রাখব এবং এগুলি তাদের অন্তরে লিখে রাখব, কারণ আমি তাদের ঈশ্বর হবো এবং তারা আমার প্রজা হবে।
Jeremiah 50:19আর ইস্রায়েলকে তার স্বদেশে ফিরিয়ে আনব, সে কর্মিলের ও বাশনের ওপরে চড়বে। তারপর ইফ্রয়িম ও গিলিয়দের পর্বতমালায় সে সন্তুষ্ট হবে।”
Ezekiel 34:23আমি তাদের ওপরে একমাত্র পালককে ওঠাবো তিনি তাদের পালক হবেন।