Hosea 8:13
যেমন আমার বলি উপহারের জন্য, তারা মাংস বলি দেয় এবং তা খায়, কিন্তু আমি, সদাপ্রভু, তাদের গ্রাহ্য করব না। এখন আমি তাদের পাপ মনে করব এবং তাদের পাপের শাস্তি দেব। তারা মিশরে ফিরে যাবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
12আমি তাদের জন্য আমার নিয়ম দশ হাজার বার লিখতে পারি, কিন্তু তারা এটা একটা অদ্ভুত বিষয় হিসাবে দেখবে।
Cross References
Exodus 32:34এখন যাও, আমি যে দেশের বিষয়ে তোমাকে বলেছি, সেই দেশে লোকেদের নিয়ে যাও; দেখ, আমার দূত তোমার আগে আগে যাবেন, কিন্তু যেদিন আমি তাদের শাস্তি দেব, আমি তাদের পাপের জন্য শাস্তি দেব।”
1 Samuel 15:22শমূয়েল বললেন, “সদাপ্রভুর কথা শুনলে তিনি যত খুশী হন, তেমনকি হোমে ও বলিদানে কি সদাপ্রভু তত খুশী হন? দেখ, বলিদানের থেকে আদেশ পালন করা ভাল এবং ভেড়ার চর্বির থেকে কথা শোনা অনেক ভাল।
Isaiah 1:11সদাপ্রভু বলছেন, “তোমাদের প্রচুর বলিদানে আমার প্রয়োজন কি? আমি মেষের হোমবলি ও চর্বিযুক্ত পশুর চর্বি যথেষ্ট পেয়েছি; গরু, ভেড়ার বাচ্চা ও ছাগলের রক্তে আমি কোন আনন্দ পাই না।
Jeremiah 14:10এই লোকদের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “এই ভাবে তারা ঘুরে বেড়াতে ভালবাসে; তারা তাদের পাকে সেই রকম করার থেকে থামায়নি।” সদাপ্রভু তাদের বিষয়ে সন্তুষ্ট না। এখন তিনি তাদের অপরাধ মনে করবেন এবং তাদের পাপের জন্য শাস্তি দেবেন।
Hosea 5:6সদাপ্রভুকে খুঁজতে তারা তাদের ভেড়ারপাল এবং গরুরপাল নিয়ে যাবে, কিন্তু তারা তাঁকে পাবে না, কারণ তিনি তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
Hosea 7:2তারা তাদের হৃদয়ে অনুভব করে না যে আমি তাদের সমস্ত মন্দ কাজ মনে রেখেছি। এখন তাদের কাজ তাদের চারিদিক দিয়ে ঘিরেছে; তারা আমার সামনে রয়েছে।