হোশেয় 9:15
গিলগলে তাদের সমস্ত পাপের জন্য, সেখান থেকে আমি তাদের ঘৃণা করতে শুরু করি। তাদের পাপ কাজের জন্য, আমি তাদের আমার গৃহ থেকে বার করে দেব। আমি আর তাদের ভালবাসব না; তাদের সমস্ত আধিকারিক হল বিদ্রোহী।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Joshua 4:19এই ভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনের যর্দ্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব্ব-সীমানায় গিল্গলে শিবির স্থাপন করলেন।
Joshua 10:43পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে নিয়ে গিল্গলে অবস্থিত শিবিরে ফিরে এলেন।
1 Kings 9:7তবে ইস্রায়েলীয়দের যে দেশ আমি দিয়েছি তা থেকে আমি তাদের দূর করে দেব। এই যে উপাসনা ঘরটি আমি আমার বাসস্থান হিসাবে আলাদা করেছি সেটাও আমার চোখের সামনে থেকে দূর করে দেব। তখন ইস্রায়েল অন্যান্য সব জাতির কাছে টিট্কারির ও তামাশার পাত্র হবে।
Psalms 78:60তিনি শীলোহ শহর আশ্রয়স্থল ত্যাগ করলেন, 1 সেই বাসস্থান, যেখানে তিনি লোকদের মধ্যে ছিলেন। 1
Jeremiah 3:8সুতরাং আমি দেখলাম যে এই সব কারণের জন্য সে ব্যভিচার করেছিল। বিপথগামী ইস্রায়েল! আমি তাকে দূর করে দিয়েছিলাম এবং ত্যাগপত্র দিয়েছিলাম। কিন্তু বিশ্বাসঘাতক বোন যিহূদা ভয় করলো না এবং বাইরে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করল।
Jeremiah 11:15আমার গৃহে আমার প্রিয় লোকেরা কি করে, তারা তো অনেক খারাপ কাজ করেছে? কারণ তোমার উৎসর্গ করা মাংস সরিয়ে রেখে তোমাদের কোনো সাহায্য হবে না। কারণ তোমরা মন্দ কাজ করেছ এবং তখন আনন্দ করেছ?”