যিরমিয় 13:14
তখন আমি এক জনকে অন্য জনের বিরুদ্ধে, বাবা ও ছেলে সবাইকে চুরমার করব, এটি সদাপ্রভুর ঘোষণা। আমি কোন করুণা বা দয়া করব না; আমি তাদের ধ্বংস থেকে রেহাই দেব না। 1 বন্দিত্বের হুমকি।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
15শোন, মনোযোগ দাও। অহঙ্কার কোরো না, কারণ সদাপ্রভু বলেছেন।
Cross References
Judges 7:20এই ভাবে তিন দলেই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেলল এবং বাঁ হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে খুব জোরে বলতে লাগল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়গ।”
2 Chronicles 20:23অম্মোনের ও মোয়াবের সন্তানরা সেয়ীর পর্বতের অধিবাসীদের বিরুদ্ধে উঠল তাদের সম্পূর্ণভাবে হত্যা ও ধ্বংস করার জন্য; আর সেয়ীরের অধিবাসীদের মেরে ফেলবার পর তারা একে অন্যের ধ্বংসে সাহায্য করল।
Isaiah 9:20তারা কেউ ডান হাতের দিকে টেনে নেয়, তবুও ক্ষুধিত থাকে; আবার কেউ বাঁ হাতের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না। প্রত্যেকে নিজেদের বাচ্ছার মাংস খায়;
Jeremiah 6:21তাই সদাপ্রভু বলেন, “দেখ, আমি এই লোকেদের বিরুদ্ধে নানা বাধা স্থাপন করব। বাবারা ও ছেলেরা একসঙ্গে তাতে হোঁচট খাবে। প্রতিবেশীরা ও বন্ধুরা বিনষ্ট হয়ে যাবে।”
Jeremiah 16:5সদাপ্রভু এই কথা বলেন, “এমন বাড়িতে প্রবেশ কোরো না, যেখানে শোক আছে। এই লোকেদের বিলাপ করতে এবং তাদের সহানুভূতি দেখাতে যেয়ো না। কারণ আমি এই লোকদের থেকে আমার শান্তি, বিশ্বস্ত চুক্তি ও স্নেহপূর্ণ করুণা জড়ো করেছি।” এটি সদাপ্রভুর ঘোষণা।
Jeremiah 21:7তারপর, এই কথা সদাপ্রভু ঘোষণা করেন, যিহূদার রাজা সিদিকিয়কে, তার দাসদের, লোকেদের এবং এই শহরের মহামারী, তরোয়াল ও দূর্ভিক্ষের পর যারা অবশিষ্ট থাকবে, তাদেরকে বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে ও তাদের শত্রুদের হাতে এবং যারা তাদের জীবনের খোঁজ করে তাদের হাতে তুলে দেব। তখন তিনি তরোয়াল দিয়ে তাদের হত্যা করবেন; সে তাদের প্রতি কোন করুণা করবে না, তাদের ছেড়ে দেবে না বা সহানুভূতি দেখাবে না।