Jeremiah 29:21
আমি, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর কোলায়ের ছেলে আহাব ও মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী করে, তাদের সম্মন্ধে এই কথা বলি: দেখ, আমি বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে তাদের সমর্পণ করব। সে তোমাদের চোখের সামনেই তাদের হত্যা করবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Jeremiah 20:6কিন্তু তুমি, পশহূর এবং তোমার বাড়ির সবাই বন্দিত্বে যাবে। তোমরা বাবিলে যাবে ও সেখানে মারা যাবে। তুমি এবং তোমার প্রিয়জনেরা যারা মিথ্যা ভাববাণী করেছ, তারাই সেখানে কবরে যাবে’।” 1 যিরমিয়র অভিযোগ।
Jeremiah 29:8কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তোমাদের মধ্যে থাকা ভাববাদীরা এবং তোমাদের গণকেরা তোমাদের প্রতারিত না করুক এবং তোমরা নিজেরা যে স্বপ্ন দেখ, তাতে কান দিও না।
Lamentations 2:14তোমার ভাববাদীরা তোমার জন্য মিথ্যা ও 1 বোকামির দর্শন পেয়েছে, 1 তারা তোমার বন্দীদশা ফেরাবার জন্য তোমার অপরাধ প্রকাশ করে নি, 1 কিন্তু তোমার জন্য মিথ্যা ভাববাণী সব এবং 1 নির্বাসনের বিষয়গুলি দেখেছে। 1