John 4:10
যীশু উত্তরে তাকে বললেন, তুমি যদি জানতে, ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলছেন, আমাকে পান করবার জল দাও, তবে তাঁরই কাছে তুমি চাইতে এবং তিনি হয়তো তোমাকে জীবনদায়ী জল দিতেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
2 Chronicles 33:12যখন মনঃশি বিপদে পড়লেন, তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর কাছে দয়া ভিক্ষা করলেন এবং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের সামনে নিজেকে খুবই নত করলেন।
Psalms 10:17সদাপ্রভুু, তুমি নিপীড়িতদের চাহিদাগুলো শুনেছ; 1 তুমি তাদের হৃদয় শক্তিশালী কর, 1 তুমি তাদের প্রার্থনা শুনবে; 1
Psalms 46:4একটি নদী আছে, 1 যে নদীগুলো সর্বশক্তিমান ঈশ্বরের শহরকে 1 এবং সবচেয়ে পবিত্র তাঁবুর জায়গাকে খুশি করে তোলে। 1
Isaiah 12:3এজন্য তোমরা আনন্দের সঙ্গে পরিত্রানের কুয়ো থেকে জল তুলবে।
Isaiah 41:17“নির্যাতিতরা ও অভাবগ্রস্তরা জলের খোঁজ করে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেছে। আমি, সদাপ্রভু, তাদের প্রার্থনার উত্তর দেব; আমি, ইস্রায়েলের ঈশ্বর, তাদের ত্যাগ করব না।
Isaiah 43:20বন্য পশু, শিয়াল ও উটপাখীরা আমার গৌরব করবে, কারণ আমার লোকদের, আমার মনোনীত লোকদের জলের জন্য আমি মরুপ্রান্তে জল জুগিয়ে দেব আর প্রান্তরে নদী বইয়ে দেব।