যিহোশূয় 8:29
আর তিনি অয়ের রাজাকে সন্ধ্যা পর্যন্ত গাছে টাঙ্গিয়ে রাখলেন, পরে সূর্যাস্তের দিনের লোকেরা যিহোশূয়ের আদেশে তাঁর মৃত দেহ গাছ থেকে নামিয়ে নগরের দরজার-প্রবেশের স্থানে ফেলে তার উপরে পাথরের এক বড় ঢিবি করল; তা আজও আছে। 1 এবল পর্বতে নিয়মের নবীকরণ
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
28আর যিহোশূয় অয় নগর পুড়িয়ে দিয়ে চিরস্থায়ী ঢিবি এবং ধ্বংসের স্থান করলেন, তা আজও সেই রকম আছে।
30তখন যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন।
Cross References
Deuteronomy 21:23তবে তার মৃতদেহ রাতে গাছের ওপরে থাকতে দেবে না, কিন্তু নিশ্চয় সেই দিন ই তাকে কবর দেবে; কারণ যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে ভূমি তোমাকে দিচ্ছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করবে না।
Joshua 8:23আর তারা অয়ের রাজাকে জীবিত ধরে যিহোশূয়ের কাছে নিয়ে গেল।
Joshua 10:27পরে সূর্যাস্তের দিনের লোকেরা যিহোশূয়ের আদেশে তাদেরকে গাছ থেকে নামিয়ে, যে গুহাতে তারা লুকিয়েছিলেন, সেই গুহার মধ্যে ফেলে দিল ও গুহার মুখে কয়েকটি বড় বড় পাথর দিয়ে রাখল; তা আজও আছে।
Joshua 10:33সেই দিন গেষরের রাজা হোরম লাখীশের সাহায্য করতে এসেছিলেন; আর যিহোশূয় তাকে ও তার লোকদেরকে আঘাত করলেন; তার কাউকেই অবশিষ্ট রাখলেন না।
2 Samuel 18:17আর তারা অবশালোমকে নিয়ে বনের এক বড় গর্তে ফেলে দিয়ে তার উপরে পাথরের এক বড় ঢিবি করলো৷ ইতিমধ্যে সমস্ত ইস্রায়েলীয় নিজেদের তাঁবুতে পালিয়ে গেল৷
Psalms 107:40তিনি শত্রুর শাসন কর্তাদের ওপরে তুচ্ছতা ঢেলে দেন, 1 মরুপ্রান্তে তাদেরকে ভ্রমণ করান যেখানে পথ নেই; 1