যিহোশূয় 8:33
আর ইস্রায়েলের লোকদের সবার প্রথমে আশীর্বাদ করার জন্য, সদাপ্রভুর দাস মোশি যেমন আদেশ করেছিলেন, তেমন সমস্ত ইস্রায়েল, তাদের প্রাচীনেরা, কর্মচারীরা ও বিচারকর্তারা, স্বজাতীয় কি প্রবাসী সমস্ত লোক সিন্দুকের এদিকে ওদিকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক-বহনকারী লেবীয় যাজকদের সামনে দাঁড়াল; তাদের অর্ধেক গরীষীম পর্বতের সামনে, অর্ধেক এবল পর্বতের সামনে থাকল।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
32আর সেখানে পাথরগুলির উপরে ইস্রায়েল-সন্তানদের সামনে তিনি মোশির লেখা ব্যবস্থার এক অনুরূপ লিপি লিখলেন।
Cross References
Exodus 12:49দেশে জন্মানো লোকের জন্য ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী লোকের জন্য একই নিয়ম হবে।”
Numbers 15:15সমস্ত গোষ্ঠী এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী লোক, উভয়ের জন্য তোমাদের বংশপরম্পরা অনুসারে একই রকম চিরস্থায়ী ব্যবস্থা হবে। সদাপ্রভুর কাছে তোমরা ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীয়েরা, উভয়েই সমান।
Numbers 15:29ইস্রায়েল সন্তানরা হোক, কিংবা তাদের মধ্যে বসবাসী বিদেশী হোক, তোমাদের জন্য অনিচ্ছাকৃত পাপের একই ব্যবস্থা হবে।
Deuteronomy 27:11সেই দিনের মোশি লোকদেরকে এই আদেশ দিলেন, বললেন,
Deuteronomy 29:10তোমরা সবাই আজ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছ, তোমাদের অধ্যক্ষরা, তোমাদের বংশ সব, তোমাদের প্রাচীনরা, তোমাদের শাসকরা, এমন কি, ইস্রায়েলের সব পুরুষ,
Deuteronomy 31:12তুমি লোকদেরকে, পুরুষ, স্ত্রী, বালক বালিকা ও তোমার শহরের দরজার মধ্যবর্ত্তী বিদেশী সবাইকে জড়ো করবে, যেন তারা শুনে শেখে ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং এই নিয়মের সব কথা যত্নসহকারে পালন করে