Lamentations 3:32
যদিও দুঃখ দেন, তবুও নিজের মহান দয়া অনুসারে করুণা করবেন। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
But though he cause grief, yet will he have compassion according to the multitude of his mercies.
In Context
31কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না! 1
33কারণ তিনি হৃদয়ের সঙ্গে দুঃখ দেন না, 1 মানুষের সন্তানদের শোকার্ত করেন না। 1
Cross References
Exodus 2:23অনেক কাল পরে মিশরের রাজার মৃত্যু হল। ইস্রায়েলীয়রা তাদের দাসত্বের যন্ত্রণায় আর্তনাদ করে উঠলো, বন্দীদশায় তারা সাহায্যের জন্য কাঁদলো, আর তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো।
Judges 10:16পরে তারা নিজেদের মধ্য থেকে বিজাতীয় দেবতাদেরকে দূর করে সদাপ্রভুর সেবা করল; তাতে ইস্রায়েলের কষ্টে তাঁর প্রাণ দুঃখিত হল।
Psalms 30:5কারণ তাঁর রাগ এক মুহূর্তের জন্য থাকে; 1 কিন্তু তাঁর অনুগ্রহতেই জীবন। কান্না রাতের জন্য আসে, 1 কিন্তু সকালেই আনন্দ আসে। 1
Psalms 103:11কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উঁচু, 1 সেরকম তাঁর বিশ্বস্ততার নিয়ম তাদের প্রতি যারা তাঁকে সম্মান করে। 1
Psalms 106:45তিনি মনে করলেন তাদের সঙ্গে তার নিয়মের কথা 1 এবং নরম হলেন কারণ তাঁর বিশ্বস্ততার বিধি। 1
Isaiah 54:7“কারণ এক মুহূর্তের জন্য আমি তোমাকে ত্যাগ করেছি, কিন্তু মহা দয়ায় আমি তোমাকে জড়ো করব।