বিলাপ 4:14
তারা অন্ধদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে, 1 তাদের রক্ত দূষিত হয়েছে, 1 লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
13এর কারণ তার ভাববাদীদের পাপ ও যাজকদের অপরাধ; 1 যারা তার মধ্যে ধার্ম্মিকদের রক্তপাত করত। 1
Cross References
Numbers 19:16একইভাবে, যে কেউ তাঁবুর বাইরে এমন কাউকে স্পর্শ করে, যে তরোয়াল দিয়ে হত্যা হয়েছে কিংবা কোনো মৃতদেহ বা মানুষের হাড় অথবা কবর স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকবে।
Deuteronomy 28:28সদাপ্রভু উন্মাদ, অন্ধতা ও মানসিক বিভ্রান্তের মাধ্যমে তোমাকে আঘাত করবেন।
Isaiah 29:10কারণ সদাপ্রভু তোমাদের ওপরে খুব ঘুমযুক্ত আত্মা ঢেলে দিয়েছে ও তোমাদের ভাববাদীরা চোখ বন্ধ করেছেন, দর্শকদের মত মাথা ঢেকেছেন।
Isaiah 59:9তাই ন্যায়বিচার আমাদের থেকে দূরে থাকে আর ধার্ম্মিকতা আমাদের কাছে পৌঁছাতে পারে না। আমরা আলোর জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু অন্ধকার দেখতে পাই; আমরা আলোর খোঁজ করি, কিন্তু অন্ধকারে চলি।
Ezekiel 23:45আর ধার্মিক লোকরাই ব্যাভিচারিণী ও রক্তপাতকারিনীদের বিচার অনুসারে তাদের বিচার করবে; কারণ তারা ব্যাভিচারিণী ও তাদের হাতে রক্ত আছে।
Micah 3:6সেইজন্যেই, এটা তোমাদের কাছে রাতের মত হবে, কোন দর্শন তোমার জন্য থাকবে না; এটা অন্ধকার হবে যাতে তোমরা সঠিক অনুমান করতে না পার। এই ভাববাদীদের ওপরে সূর্য্য অস্ত হবে এবং তাদের ওপরে দিন অন্ধকারের মত হবে।