Leviticus 25:9
তখন সপ্তম মাসের দশম দিনের তুমি জয়ধ্বনির তূরী বাজাবে; প্রায়শ্চিত্তদিনের তোমাদের সব দেশে তূরী বাজাবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Leviticus 16:29তোমাদের জন্যে এটা চিরস্থায়ী বিধি হবে; সপ্তম মাসের দশম দিনের স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা নিজেদের প্রাণকে দুঃখ দেবে ও কোনো ব্যবসায় কাজ করবে না।
Leviticus 23:24তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, সপ্তম মাসে, সেই মাসে প্রথম দিনের তোমাদের বিশ্রামপর্ব এবং তূরীধ্বনিসহযোগে স্মরণ করার জন্য পবিত্র সভা হবে।
Leviticus 25:10আর তোমরা পঞ্চাশতম বছরকে পবিত্র করবে এবং সব দেশে সেখানকার সব অধিবাসীর কাছে মুক্তি ঘোষণা করবে; ওটি তোমাদের জন্য যোবেল [তূরীধ্ + 25:10 লেবীয় 25:10 ফুট নোট (যোবেল) এটা একটি হিব্রু যার প্রকৃত অর্থ হলো “সিঙ্গা” (দেখুন যিহোশুয়ো 6:5), কিন্তু বিস্তারিত অর্থে এটার প্রয়োগ হয় “তূরীর সিঙ্গা” ক্ষেত্রে যা একটি সঙ্গীত যন্ত্র রূপে ব্যবহৃত হয়েছিল (যাত্রা পুস্তক 19:13) অবশেষে, এটাকে পুনস্থাপনের বত্সরের উত্সব রূপে ব্যবহৃত করা হয় যাকে তূরী ধ্বনির মহোত্সব রূপে চিত্রিত করা হয়েছিল বনির মহোৎসব] হবে এবং তোমরা প্রত্যেকে নিজের নিজের অধিকারে ফিরে যাবে ও প্রত্যেকে নিজের নিজের বংশের কাছে ফিরে যাবে।
Leviticus 27:24যোবেল বছরে সেই জমি বিক্রেতার হাতে, অর্থাৎ সেই জমি যার পৈতৃক অধিকার, তার হাতে ফিরে আসবে।
Numbers 36:4আর যখন ইস্রায়েল সন্তানের জয়ন্তী বছর উপস্থিত হবে, তখন তারা যাদের সঙ্গে যুক্ত হয়েছে, সেই বংশের অধিকারে তাদের অধিকার যুক্ত হবে। এই ভাবে আমাদের বাবার বংশের অধিকার থেকে তাদের অধিকার কাটা যাবে।”
Psalms 89:16তারা সমস্ত দিন ধরে তোমার নামে উল্লাস করে 1 এবং তারা তোমার ধার্ম্মিকতায় তোমাকে মহিমান্বিত করে। 1