Matthew 2:5
তারা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহমে,” কারণ ভাববাদীর মাধ্যমে এই ভাবে লেখা হয়েছে,
বাইবেল (বাংলা)
In The King James Version
And they said unto him, In Bethlehem of Judaea: for thus it is written by the prophet,
In Context
Cross References
Joshua 19:15আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎলেহম; তাদের গ্রামের সঙ্গে বারটি নগর।
Ruth 1:1আর বিচারকর্ + 1:1 হাকিম (রাজনৈতিক নেতা) ইসরায়েলীদের জীবনে নির্দেশ দিতেন ত্তৃগনের শাসনের দিনের একবার দেশে দূর্ভিক্ষ হয়। আর বৈৎলেহম-যিহূদার একটি লোক, তার স্ত্রী ও দুই ছেলে মোয়াব দেশে বাস করতে যায়।
Ruth 2:4আর দেখ, বোয়স বৈৎলেহম থেকে এসে ছেদকদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদের সহবর্ত্তী হোন।” তারা উত্তর করল, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন।”
1 Samuel 16:1পরে সদাপ্রভু শমূয়েলকে বললেন, “তুমি আর কতদিন শৌলের জন্য শোক করবে? আমি তো তাঁকে ইস্রায়েলীয়দের রাজা হিসাবে অগ্রাহ্য করেছি। তুমি তোমার শিঙায় তেল ভর, যাও, আমি তোমাকে বৈৎলেহমীয় যিশয়ের কাছে পাঠাচ্ছি। কারণ তার ছেলেদের মধ্য থেকে আমি আমার জন্য একজন রাজাকে দেখে রেখেছি।”