Matthew 21:44
আর এই পাথরের উপরে যে পড়বে, সে ভগ্ন হবে, কিন্তু এই পাথর যার উপরে পড়বে, তাকে চূরমার করে ফেলবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
45তাঁর এই সব গল্প শুনে প্রধান যাজকেরা ও ফরীশীরা বুঝল যে, তিনি তাদেরই বিষয় বলছেন।
Cross References
Psalms 2:9তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে, 1 তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।” 1
Psalms 21:8তোমার হাত তোমার সমস্ত শত্রুদের ধরবে; 1 তোমার ডান হাত তাদের ধরবে যারা তোমাকে ঘৃণা করে। 1
Isaiah 8:14তা হলে তিনি একটা পবিত্র আশ্রয়স্থান হবেন; কিন্তু ইস্রায়েলীয়দের উভয় কুলের জন্য তিনি হোঁচট খাওয়া পাথর ও বাধাজনক পাথর হবেন, যিরূশালেমের + 8:14 যিরূশালেম এবং যিহুদা লোকদের জন্য তিনি হবেন একটা ফাঁদ ও একটা জাল।
Daniel 2:34আপনি উপরের দিকে তাকিয়ে ছিলেন এবং একটা পাথর কেটে নেওয়া হল, কিন্তু সেটা মানুষের হাতে কাটা নয় এবং সেই পাথরটা লোহা ও মাটি মেশানো পায়ে আঘাত করল এবং সেটি তাদের চূর্ণবিচূর্ণ করে ফেলল।
Zechariah 12:3সেই দিন এমন ঘটবে যখন আমি সমস্ত লোকদের বিরুদ্ধে যিরূশালেমকে একটা ভারী পাথরের মত করব। যারা সেই পাথরকে উঠাতে চেষ্টা করবে তারা নিজেরাই ভীষণভাবে আঘাত পাবে।
Matthew 27:25তাতে সমস্ত লোক এর উত্তরে বলল, “ওর রক্তের জন্য আমারা ও আমাদের সন্তানেরা দায়ী থাকব।”