Matthew 5:3
ধন্য যারা আত্মাতে গরিব, 2 কারণ স্বর্গ রাজ্য তাদেরই। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
Blessed are the poor in spirit: for theirs is the kingdom of heaven.
In Context
2তখন তিনি মুখ খুলে তাদের এই শিক্ষা দিতে লাগলেন 1
4ধন্য যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে। 1
Cross References
Leviticus 26:41আমিও তাদের বিপরীত আচরন করেছি, আর তাদেরকে শত্রুদের দেশে এনেছি। তখন যদি তাদের অচ্ছিন্নত্বক হৃদয় নম্র হয় ও তারা নিজের নিজের অপরাধের শাস্তি মেনে নেয়,
2 Chronicles 7:14আমার প্রজারা, যাদেরকে আমার নামে ডাকা হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখ খোঁজে এবং নিজেদের খারাপ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশকে রোগ মুক্ত করব৷
2 Chronicles 33:19তাঁর প্রার্থনার কথা, আর কেমন করে তাঁর মিনতি ঈশ্বরে গ্রাহ্য করলেন তার কথা, তাঁর সব পাপ ও অবিশ্বস্ততার কথা এবং তিনি নিজেকে ঈশ্বরের সামনে নত করবার আগে পূজার যে সব উঁচু জায়গা তৈরী করেছিলেন আর আশেরা মূর্ত্তি ও খোদাই করা প্রতিমা স্থাপন করেছিলেন সেই সব কথা দর্শকদের বইয়ে লেখা আছে।
2 Chronicles 34:27কারণ এই জায়গা ও সেখানে বসবাসকারী লোকদের বিরুদ্ধে আমি যা বলেছি তা শুনে তোমার হৃদয় তাতে উত্তর দিয়েছে এবং আমার সামনে তুমি নিজেকে নত করেছ ও তোমার পোশাক ছিঁড়ে আমার কাছে কান্নাকাটি করেছ। তুমি এই সব করেছ বলে আমি সদাপ্রভু তোমার প্রার্থনা শুনেছি। এই হল সদাপ্রভুর ঘোষণা।
Psalms 1:1ধন্য সেই ব্যক্তি, 1 যে দুষ্টদের পরামর্শে চলে না, 1 পাপীদের সঙ্গে পথে দাঁড়ায় না, 1 কিংবা বিদ্রূপকারীদের সভায় বসে না। 1
Psalms 32:1ধন্য সেই লোক যার অধর্ম্ম ক্ষমা করা হয়েছে, 1 যার পাপ ঢাকা হয়েছে। 1