Matthew 5:39
কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা মন্দ লোককে বাধা দিয়ো না; বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে, অন্য গাল তার দিকে ফিরিয়ে দাও।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
38তোমরা শুনেছ বলা হয়েছিল, “চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত।”
40আর যে তোমার সাথে বিচারের জায়গায় ঝগড়া করে তোমার পোষাক নিতে চায়, তাকে তোমার চাদরও দিয়ে দাও।
Cross References
Leviticus 19:18তুমি নিজের জাতির সন্তানদের ওপরে প্রতিহিংসা কি ঘৃণা কর না, বরং নিজের প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে; আমি সদাপ্রভু।
1 Samuel 25:31তখন বিনাকারণে রক্তপাত করাতে কিংবা নিজে প্রতিশোধ নেওয়ার জন্য আমার প্রভুর শোক বা হৃদয়ে বাধা সৃষ্টি হবে না৷ যখন সদাপ্রভু আমার প্রভুর মঙ্গল করবেন, তখন আপনার এই দাসীকে মনে করবেন৷”
1 Kings 22:24তখন কনানার ছেলে সিদিকিয় গিয়ে মীখায়ের গালে চড় মেরে বলল, “সদাপ্রভুর আত্মা তোর সঙ্গে কথা বলবার জন্য আমার কাছ থেকে বেরিয়ে কোন পথে গিয়েছিলেন?”
Job 31:29যে আমায় ঘৃণা করত আমি যদি তার বিপদে আনন্দ করে থাকি 1 অথবা তার বিপর্যয়ে যদি খুশি হয়ে থাকি, 1
Proverbs 24:29বল না, “সে আমার প্রতি যেমন করেছে, 1 আমিও তার প্রতি তেমনি করব; 1 যা সে করেছে আমি তার ফল ফিরিয়ে দেব।” 1
Lamentations 3:30যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। 1 তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও। 1