Matthew 6:2
অতএব তুমি যখন দান কর, তখন তোমার সামনে তুরী বাজিও না, যেমন ভণ্ডরা লোকের কাছে প্রশংসা পাবার জন্য সমাজঘরে ও পথে করে থাকে; আমি তোমাদের সত্য বলছি, তারা নিজেদের পুরষ্কার পেয়েছে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
3কিন্তু তুমি যখন দান কর, তখন তোমরা ডান হাত কি করছে, তা তোমার বাঁ হাতকে জানতে দিও না।
Cross References
Job 31:16আমি যদি গরিবদের তাদের বাসনা থেকে বঞ্চিত করে থাকি, 1 অথবা আমি যদি বিধবার চোখ অন্ধ হওয়ার কারণ হয়ে থাকি, 1
Psalms 112:9সে উদারভাবে গরিবদের দেয় তার ধার্ম্মিকতা চিরকালীন; 1 সে বলবান এবং সম্মানে উচ্চ হবে। 1
Proverbs 20:6অনেক লোক ঘোষণা করে যে সে বিশ্বস্ত, 1 কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পেতে পারে? 1
Isaiah 9:17এই জন্য প্রভু তাদের যুবকদের ওপরে আনন্দ করবেন না এবং তাদের পিতৃহীনদেরকে ও বিধবাদেরকে দয়া করবেন না; কারণ তারা সবাই ঈশ্বরের প্রতি ভক্তিহীন ও দুষ্ট, সবাই বোকা জিনিসের কথা বলে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না; কারণ এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Isaiah 58:7ক্ষুধিত লোককে তোমার খাবার ভাগ করে দেওয়া, ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও, যখন উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয়-স্বজনের দিক থেকে মুখ লুকিয় না।
Hosea 8:1“তোমার মুখে শিঙ্গা দাও। সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল পাখি আসছে, সদাপ্রভু। এটা ঘটছে কারণ লোকেরা আমার নিয়ম ভেঙ্গেছে এবং আমার নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।