Matthew 6:9
অতএব তোমরা এই ভাবে প্রার্থনা করো; 1 হে আমাদের স্বর্গস্থ পিতঃ, 1 তোমার নাম পবিত্র বলে মান্য হোক, 1
বাইবেল (বাংলা)
In The King James Version
After this manner therefore pray ye: Our Father which art in heaven, Hallowed be thy name.
In Context
10তোমার রাজ্য আসুক, 1 তোমার ইচ্ছা সিদ্ধ হোক 2 যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক; 1
Cross References
Leviticus 10:3তখন মোশি হারোণকে বললেন, সদাপ্রভু তো এটাই বলেছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্য পবিত্রভাবে মান্য হব ও সব লোকের সামনে গৌরবান্বিত হব। তখন হারোণ চুপ করে থাকলেন।
1 Kings 8:43তখন তোমার বাসস্থান স্বর্গ থেকে তুমি তা শুনো। সে যা চায় তার জন্য তা কোরো যেন পৃথিবীর সমস্ত লোক তোমাকে জানতে পারে এবং তোমার নিজের লোক ইস্রায়েলীয়দের মত তারাও তোমাকে ভয় করতে পারে আর জানতে পারে যে, আমার তৈরী এই ঘর তোমারই ঘর।
2 Chronicles 20:6“হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গের ঈশ্বর নও? তুমি কি জাতির সমস্ত রাজ্যের কর্তা নও? আর শক্তি ও ক্ষমতা তোমারই হাতে, তোমার বিরুদ্ধে দাঁড়াতে কারও সাধ্য নেই।
Psalms 72:18ধন্য সদাপ্রভুু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর; 1 কেবল তিনিই আশ্চর্য্য কাজ করেন। 1
Psalms 115:3আমাদের ঈশ্বর স্বর্গে থাকেন; 1 তিনি যা ইচ্ছা করেন, তাই করেন। 1
Isaiah 37:20আমাদের ঈশ্বর সদাপ্রভু, অশূরের রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা কর, যাতে পৃথিবীর সমস্ত রাজ্যগুলো জানতে পারে, তুমি, তুমিই সদাপ্রভু।” 1 সনহেরীবের পতন।