The Bible Software
bible.software › মীখা › মীখা 4 › মীখা 4:9

মীখা 4:9

এখন, কেন তুমি চিত্কার করে কাঁদছো? তোমার মধ্যে কি রাজা নেই, তোমার মন্ত্রীরা কি নষ্ট হয়েছে, যেমন এক প্রসবকারী মহিলার যন্ত্রণা তেমনি কি সেই আকস্মিক তীব্র যন্ত্রণা তোমায় ধরেছে?

বাইবেল (বাংলা)

In The King James Version

Now why dost thou cry out aloud? is there no king in thee? is thy counsellor perished? for pangs have taken thee as a woman in travail.

In Context

8আর তোমরা, যারা মেষপালের দূর্গ, যারা সিয়োনের কন্যার উপগিরি, তোমার কাছে এটা আসবে, সেই পুরানো শাসন আসবে, যিরুশালেমের কন্যার রাজত্ব আসবে।

10হে সিয়োন কন্যা, কষ্টে থাক এবং জন্ম দেওয়ার জন্য পরিশ্রম কর, প্রসবকারী মহিলার মত। কারণ এখন তুমি শহরের বাইরে যাবে, মাঠে বাস করবে এবং বাবিলে যাবে। সেখানে তুমি উদ্ধার পাবে। সেখানে সদাপ্রভু তোমায় উদ্ধার করবে তোমার শত্রুদের হাত থেকে।

Read all of মীখা 4

Cross References

Isaiah 3:1দেখ, প্রভু, বাহিনীদের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা থেকে নির্ভরতা ও লাঠি, সম্পূর্ণ রুটি সরবরাহ এবং সম্পূর্ণ জল সরবরাহ দূর করবেন;

Isaiah 21:3অতএব আমার কোমর ব্যথায় পূর্ণ হল, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন নত হয়েছি যে, শুনতে পাচ্ছি না, এমন উত্তেজিত হয়েছি যে, দেখতে পাচ্ছি না।

Jeremiah 4:21আমি কতদিন যুদ্ধের পতাকা দেখব? তূরীর শব্দ শুনব?

Jeremiah 8:19দেখ! দূর দেশ থেকে আমার প্রজার মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে, সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি তার সঙ্গে নেই? কেন তারা তাদের ক্ষোদিত মূর্ত্তি ও পরজাতীয় অপদার্থ মূর্তিগুলি দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে?

Jeremiah 30:6জিজ্ঞাসা করে দেখ, যদি কোনো পুরুষ সন্তান প্রসব করতে পারে। কেন আমি প্রত্যেকটি যুবককে তার কোমরে হাত রাখতে দেখি? যেমন একজন স্ত্রীলোক সন্তান প্রসব করে, কেন তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে?

Jeremiah 30:10তাই তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘ইস্রায়েল, আতঙ্কিত হোয়ো না। কারণ দেখ, আমি অনেক দূর থেকে তোমাকে ও বন্দীদশায় থাকা দেশ থেকে তোমার বংশধরদের ফিরিয়ে আনবো। যাকোব ফিরে আসবে ও শান্তিতে থাকবে; সে নিরাপদে থাকবে এবং সেখানে কোনো ভয় থাকবে না।

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study মীখা 4:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← মীখা 4:8মীখা 4মীখা 4:10 →