Numbers 16:38
ঐ যে পাপীরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছিল, তাদের ধুনুচিগুলি পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার পাত তৈরী করা হোক, কারণ তারা সদাপ্রভুর সামনে সে সমস্ত নিবেদন করেছিল, সুতরাং সেই সমস্ত পবিত্র। আর সেই সব ইস্রায়েল সন্তানদের পক্ষে চিহ্ন হবে।”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Numbers 16:40ওটা ইস্রায়েল সন্তানদের স্মরণের জন্য হল, যেন হারোণ বংশ ছাড়া অন্য গোষ্ঠীর কোন মানুষ সদাপ্রভুর সামনে ধূপ উৎসর্গ করতে কাছে না যায় এবং কোরহের ও তার দলের মত না হয়; সদাপ্রভু মোশির মাধ্যমে তাকে এইরকম আদেশ দিয়েছিলেন।
Numbers 26:10সেই দিনের পৃথিবী মুখ খুলে তাদেরকে ও কোরহকে গিলে ফেলেছিল, তাতে সেই দল মারা গেল এবং আগুন দুশো পঞ্চাশ জনকে গিলে ফেলল, আর তারা নিদর্শন স্বরূপ হল।
Proverbs 1:18ওই লোকগুলো নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে, 1 তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ পাতে। 1
Proverbs 20:2রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো; 1 যে তাঁর রাগ জন্মায়, সে নিজের প্রাণ হারায়। 1
Habakkuk 2:10অনেক লোককে হত্যা করে তুমি নিজের বাড়ি উপর লজ্জা নিয়ে এসেছ এবং তোমরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছ।
2 Peter 2:6আর সদোম ও ঘমোরা শহর ভস্মীভূত করে লোকদেরকে শাস্তি দিলেন, যারা অধার্ম্মিক আচরণ করবে, তাদের দৃষ্টান্তস্বরূপ করলেন;