Numbers 18:20
সদাপ্রভু হারোণকে বললেন, “তাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকবে না ও তাদের মধ্যে তোমার কোন অংশ থাকবে না; ইস্রায়েল সন্তানদের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Numbers 18:23কিন্তু লেবীয়েরাই সমাগম তাঁবুর সেবা কাজ করবে এবং তারা নিজের পাপ বহন করবে, এটা তোমাদের বংশ পরম্পরা অনুসারে চিরস্থায়ী বিধি; ইস্রায়েল সন্তানদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।
Deuteronomy 10:9এই জন্য নিজের ভাইদের মধ্যে লেবীয়দের কোনো অংশ কিংবা অধিকার হয়নি; তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যা বলেছেন, সেই অনুসারে সদাপ্রভুই তাদের অধিকার।)
Deuteronomy 14:27আর তোমার শহরের দরজার মাঝখানে লেবীয়কে ত্যাগ করবে না, কারণ তোমার সঙ্গে তার কোনো অংশ কি অধিকার নেই।
Deuteronomy 18:1যাজকরা, যারা লেবীয় এবং, লেবির সমস্ত বংশ, ইস্রায়েলের সঙ্গে কোনো অংশ কি অধিকার পাবে না, তারা সদাপ্রভুর আগুন দিয়ে তৈরী উপহার ও তাঁর উত্তরাধিকারের জিনিস ভোগ করবে।
Joshua 13:14শুধুমাত্র লেবি বংশকেই মোশি কিছু অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আগুনে উত্সর্গ করা উপহার তা + 13:14 তাদেরকে র অধিকার, যেমন তিনি মোশিকে বলেছিলেন।
Joshua 14:3কারণ যর্দ্দনের ওপারে মোশি আড়াই বংশকে অধিকার দিয়েছিলেন, কিন্তু লেবীয়দের লোকদের মধ্যে কোন অধিকার দেন নি।