Numbers 27:1
তখন যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীর অন্তর্ভুক্ত সলফাদের মেয়েরা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই মেয়েদের নাম এই, মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Numbers 26:33হেফরের ছেলে যে সলফাদ, তার ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল; সেই সলফাদের মেয়েদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Numbers 36:11তার ফলে মহলা, তির্সা, হগ্লা, মিল্কা ও নোয়া, সলফাদের এই মেয়েরা মনঃশির সন্তানদের বিয়ে করল।
Joshua 17:4তারা ইলীয়াসর যাজকের, নূনের ছেলে যিহোশূয়ের সামনে ও নেতাদের সামনে এসে বলল, “আমাদের ভাইদের অধিকারের মধ্যে আমাদের এক অংশ দিতে সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।” অতএব সদাপ্রভুর আদেশ অনুসারে তিনি তাদের বাবার ভাইদের মধ্যে তাদেরকে এক অধিকার দিলেন।
Galatians 3:28ইহূদি কি গ্রীক আর হতে পারে না, দাস কি স্বাধীন আর হতে পারে না, পুরুষ কি মহিলা আর হতে পারে না, কারণ খ্রীষ্ট যীশুতে তোমরা সবাই এক।