Numbers 6:12
সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
13তার আলাদা থাকার ব্রত শেষ হলে নাসরীয়ের জন্য এই ব্যবস্থা হবে। সে সমাগম তাঁবুর প্রবেশপথে আসবে।
Cross References
Leviticus 5:6পরে সে পাপের জন্য বলির কারণে পাল থেকে ভেড়ীর মেয়ে বাচ্চা কিংবা ছাগলের মেয়ে বাচ্চা নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের করা পাপের উপযুক্ত দোষের জন্য বলি উৎসর্গ করবে; তাতে যাজক তার পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে।
Ezekiel 18:24কিন্তু ধার্মিক লোক যদি নিজের ধার্ম্মিকতা থেকে ফিরে অন্যায় করে ও দুষ্টের করা সমস্ত ঘৃণ্য কাজের মতো আচরণ করে, তবে সে কি বাঁচবে? তার করা কোনো ধার্ম্মিকতা মনে করা যাবে না; সে যে সত্য লঙ্ঘন করেছে ও যে পাপ করেছে, তাতেই মরবে।
Matthew 24:13কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সে উদ্ধার পাবে।
James 2:10কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে এবং একটি বিষয়ে না করে, সে সমস্ত আদেশ অমান্যকারী বলে দোষী হয়েছে।