Proverbs 17:11
খারাপ লোক শুধু বিদ্রোহের চেষ্টা করে, 1 অতএব তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত পাঠানো হবে। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
An evil man seeketh only rebellion: therefore a cruel messenger shall be sent against him.
In Context
10বুদ্ধিমানের মনে ভর্ত্সনা যত লাগে, 1 নির্বোধের মনে একশো প্রহারও তত লাগে না। 1
12অজ্ঞানতা-মগ্ন নির্বোধের সাথে সাক্ষাৎ করার থেকে 1 অপহৃত ভল্লূকীর মানুষের সাথে সাক্ষাৎ করা ভালো। 1
Cross References
2 Samuel 15:12পরে অবশালোম বলিদানের দিনের দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তার নগর থেকে, গীলো থেকে, ডেকে পাঠাল৷ আর চক্রান্ত মজবুত হল, কারণ অবশালোমের দলের লোক দিন দিন বাড়তে লাগল৷ 1 দায়ূদ পালিয়ে গেলেন৷
2 Samuel 18:15আর যোয়াবের অস্ত্র বহনকারী দশ জন যুবক অবশালোমকে ঘিরে ধরল ও আঘাত করে হত্যা করল৷
2 Samuel 20:1ঐ দিনের সেখানে বিন্যামীনীয় বিখ্রির ছেলে শেবঃ নামে একজন নিষ্ঠুর লোক ছিল; সে তূরী বাজিয়ে বলল, “দায়ূদের উপর আমাদের কোন ভাগ নেই, যিশয়ের ছেলের উপরে আমাদের কোন অধিকার নেই; হে ইস্রায়েল তোমরা সবাই নিজেদের তাঁবুতে যাও৷”
1 Kings 2:24যিনি আমার বাবা দায়ূদের সিংহাসনে আমাকে শক্তভাবে স্থাপিত করেছেন এবং তাঁর প্রতিজ্ঞা অনুসারে আমার জন্য একটা রাজবংশের প্রতিষ্ঠা করেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি দিয়ে বলছি, আজই আদোনিয়কে মেরে ফেলা হবে।”
1 Kings 2:46এর পর রাজা যিহোয়াদার ছেলে বনায়কে হুকুম দিলেন আর বনায় গিয়ে শিমিয়িকে মেরে ফেললেন। এই ভাবে শলোমনের হাতে রাজ্যটা ভালোভাবে প্রতিষ্ঠিত হল।
Matthew 21:41তারা তাঁকে বলল, “মালিক সেই মন্দ লোকেদেরও একেবারে ধ্বংস করবেন এবং সেই ক্ষেত এমন অন্য কৃষকদেরকে জমা দেবেন, যারা ফলের দিনের তাঁকে ফল দেবে।”