Proverbs 9:7
যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, 1 যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
6নির্বোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর, 1 সুবিবেচনার পথে চলো। 1
Cross References
Genesis 19:9তখন তারা বলল, “সরে যা!” তারা আরও বলল, “একজন বিদেশী হিসাবে এখানে বাস করতে এসে এখন এ আমাদের বিচারকর্ত্তা হল; এখন তাদের থেকে তোর প্রতি আরও খারাপ ব্যবহার করব।” তারা লোটের ওপরে চাপ দিতে লাগল এবং তারা দরজা ভাঙ্গতে কাছে এল।
1 Kings 21:20আহাব সেই কথা শুনে এলিয়কে বললেন, “হে আমার শত্রু, এবার কি তুমি আমাকে পেয়েছ?” উত্তরে এলিয় বললেন, “হ্যাঁ, পেয়েছি; কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করবার জন্য তুমি নিজেকে বিক্রি করেছ।
1 Kings 22:27তাদের বল রাজা বলেছেন এই লোকটিকে যেন জেলে রাখা হয় এবং রাজা নিরাপদে ফিরে না আসা পর্যন্ত তাকে অল্প জল আর অল্প রুটি ছাড়া যেন আর কিছু দেওয়া না হয়।”
2 Chronicles 25:15এতে অমৎসিয়ের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল, তিনি একজন ভাববাদীকে তাঁর কাছে পাঠালেন; ভাববাদী তাঁকে বললেন, “ঐ লোকদের যে দেবতারা নিজের হাত থেকে তাদের প্রজাদেরকে উদ্ধার করে নি, আপনি তাদের কেন খোঁজ করেছন?”
Proverbs 15:12উপহাসক সংশোধন ক্ষতিকর মনে করে; 1 সে জ্ঞানবানের কাছে যায় না। 1