গীতসংহিতা 106:39
তারা তাদের কাজের দ্বারা কলুষিত হল 1 এবং ব্যভিচারী হলো তাদের কাজের জন্য। 1
বাইবেল (বাংলা)
In The King James Version
Thus were they defiled with their own works, and went a whoring with their own inventions.
In Context
40তাই সদাপ্রভুু তাঁর লোকেদের ওপর রেগে গেলেন 1 এবং তিনি তাঁর লোকেদেরকে ঘৃণা করলেন। 1
Cross References
Leviticus 17:7তাতে তারা যে ছাগল + 17:7 ছাগলের মূর্ত্তি কে তথাকথিত ঈশ্বর রূপে পূজা করে যা ব্যভিচারের অঙ্গে তুলনীয় হচ্ছে (ঈশ্বরের প্রতি বিশ্বাসহীনতা সম্বন্ধে বলার জন্য এটা পুরোনো নিয়মের একটি সাধারণ প্রচলিত কথা হচ্ছে) সদাপ্রভু তাঁর প্রজাদের থেকে অবিভক্ত আনুগত্য এবং সম্পূর্ণ প্রেম আশা করেন (দেখুন যাত্রা পুস্তক 20:4-6) সদাপ্রভুর প্রতি অনুগত থাকাকালীন যে ব্যক্তি অন্য দেবতার উদ্দেশ্যে উপাসনা করে অথবা হোমবলি দেয় সে একজন ব্যভিচারী মানুষের ন্যায় হয়, যে তার স্ত্রীর প্রতি বিশ্বাসঘাত করে এবং তার প্রতিশ্রুতির প্রতি অবিশ্বস্ত হয় দের অনুগমনে ব্যভিচার আসছে, তাদের উদ্দেশ্যে আর বলিদান করবে না। এটা তাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি হবে।
Numbers 15:39তোমাদের জন্য সেই আঁচল থাকবে, যেন তা দেখে তোমরা সদাপ্রভুর সমস্ত আদেশ স্মরণ করে পালন কর এবং নিজেদের যে হৃদয় ও চোখের অনুকরণে তোমরা ব্যভিচারী হয়, তেমন আর না করো;
Isaiah 59:3তোমাদের হাত রক্তের দাগে ও আঙ্গুল পাপে অশুচি হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলে এবং তোমাদের জিভ দুষ্টতার কথা বলে।
Jeremiah 3:6তখন সদাপ্রভু রাজা যোশিয়ের দিনের আমাকে বললেন, “ইস্রায়েল কিভাবে আমার সাথে অবিশ্বস্ততা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পর্বতের উপরে ও সবুজ গাছের নীচে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করেছে।
Ezekiel 20:18আর সেই মরুপ্রান্তে আমি তাদের সন্তানদের বললাম, তোমাদের পূর্বপুরুষের বিধিপথে চল না, তাদের শাসনকলাপ মেনো না ও তাদের মূর্তিগুলি দ্বারা নিজেদেরকে অশুচি কর না;
Ezekiel 20:43আর সেখানে তোমার সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড মনে করবে, যার দ্বারা নিজেদেরকে অশুচি করেছ; আর তোমাদের করা সমস্ত খারাপ কাজের জন্য তোমার নিজেদের দৃষ্টিতে নিজেদেরকে ঘৃণা করবে।