সখরিয় 4:6
তখন তিনি আমাকে বললেন, সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর এই বাক্য, শক্তি দিয়ে নয় ক্ষমতা দিয়েও নয়, কিন্তু আমার আত্মা দিয়েই, বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
1 Kings 19:12ভূমিকম্পের পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও সদাপ্রভু ছিলেন না। সেই আগুনের পরে ফিস্ ফিস্ শব্দের মত সামান্য শব্দ শোনা গেল।
2 Chronicles 32:7“আপনারা শক্তিশালী হন এবং সাহস করুন। অশূর রাজা ও তাঁর বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না অথবা হতাশ হবেন না, কারণ তাঁর সঙ্গে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সঙ্গে আছেন তিনি আরও মহান।
Ezra 5:2তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যোষাদকের ছেলে যেশূয় উঠে যিরূশালেমে ঈশ্বরের বাড়ি তৈরী করতে শুরু করলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁদের সঙ্গে থেকে তাঁদেরকে সাহায্য করতেন৷
Psalms 33:16কোন রাজা বিশাল সেনাবাহিনীর দ্বারা রক্ষা পায় না; 1 একটি যোদ্ধা তার মহান শক্তির দ্বারা রক্ষা পায় না। 1
Psalms 44:3কারণ তারা নিজেদের তরোয়াল দ্বারা দেশ অধিকার করে নি, 1 তাদের নিজের বাহু তাদের রক্ষা করে নি, 1 কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু 1 এবং তোমার মুখের আলো, 1 কারণ তুমি তাদের প্রতি উপযোগী ছিলেন। 1
Isaiah 30:1সদাপ্রভু বলছেন, “ধিক সেই বিদ্রোহী সন্তানেরা।” “তারা পরিকল্পনা করে কিন্তু আমার থেকে না। তারা অন্য জাতির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে কিন্তু তারা আমার আত্মার নির্দেশে চলে না। এই ভাবে তারা পাপের সঙ্গে পাপ যোগ করে।