2 শমূয়েল 2:6
অতএব সদাপ্রভু তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করুন এবং তোমরা এই কাজ করেছ, এই জন্য আমিও তোমাদের প্রতি ভালো ব্যবহার করব৷
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Joshua 2:14সেই দুই জন তাঁকে বলল, “তুমি যদি আমাদের এই কাজ প্রকাশ না কর, তবে তোমাদের পরিবর্ত্তে আমাদের প্রাণ যাক; যে দিনের সদাপ্রভু আমাদের এই দেশ দেবেন, আমরা তোমার প্রতি দয়াময় ও বিশ্বস্ত হব।”
2 Samuel 9:3রাজা বললেন, “আমি যার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে পারি, শৌলের বংশে এমন কেউই কি অবশিষ্ট নেই?” সীবঃ রাজাকে বলল, “যোনাথানের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন, তাঁর পা খোঁড়া৷”
2 Samuel 10:2তখন দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি যেমন ভালো ব্যবহার করেছিলেন, আমিও হানূনের প্রতি তেমনি ভালো ব্যবহার করব৷” পরে দায়ূদ তাঁকে বাবার শোকে সান্ত্বনা দেবার জন্য নিজের কয়েক জন দাসকে পাঠালেন৷ তখন দায়ূদের দাসেরা অম্মোনীয়দের দেশে উপস্থিত হল৷
Psalms 57:3তিনি স্বর্গ থেকে সাহায্য পাঠাবেন 1 এবং আমাকে রক্ষা করবেন, 1 যখন মানুষ আমাকে গ্রাস করে আমাকে তিরস্কার করে; 1 সেলা ঈশ্বর আমাকে তাঁর চুক্তির বিশ্বস্ততায় 1 এবং বিশ্বাসযোগ্যতায় আমাকে পাঠাবে। 1
Matthew 5:7ধন্য যারা দয়াশীল, 2 কারণ তারা দয়া পাবে। 1
Matthew 10:16দেখ, নেকড়েদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি; অতএব তোমরা সাপের মতো সতর্ক ও পায়রার মতো অমায়িক হও।