Amos 2:1
সদাপ্রভু এই কথা বলেন, “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে ইদোমের রাজার হাড় পুড়িয়ে চূর্ণ করেছে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Numbers 22:1ইস্রায়েল সন্তানরা যাত্রা করে যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করল।
2 Kings 3:9পরে যিহূদার রাজা ও ইদোমের রাজার সঙ্গে ইস্রায়েলের রাজা বের হলেন; তাঁরা সাত দিনের র পথ ঘুরে গেলেন; তখন তাঁদের সৈন্যদলের ও তাদের সঙ্গে আসা পশুদের জন্য জল পাওয়া গেল না।
Psalms 83:4তারা বলেছে, “এস, 1 আমরা ওদেরকে ধ্বংস করি, 1 জাতি হিসাবে আর থাকতে না দিই, 1 যেন ইস্রায়েলের নাম আর মনে না থাকে।” 1
Isaiah 11:14পরিবর্তে তারা পলেষ্টীয়দের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তারা পূর্ব দিকের লোকদের জিনিস লুট করবে। তারা ইদোম ও মোয়াবে আঘাত করবে এবং অম্মোনীয়েরা তাদেরকে মান্য করবে।
Isaiah 25:10কারণ সদাপ্রভুর হাত এই সিয়োন পর্বতে থাকবে; আর যেমন খড় গোবরের মধ্যে দলিত হয়, তেমনি মোয়াব নিজের জায়গায় দলিত হবে।
Ezekiel 25:8প্রভু সদাপ্রভু এ কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলে, দেখ, যিহূদা-কুল অন্য সব জাতির মত।