দ্বিতীয় বিবরণ 26:13
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে এই কথা বলবে, “তোমার আদেশ দেওয়া সমস্ত কথা অনুসারে আমি নিজের বাড়ি থেকে আলাদা করে রাখা জিনিস বের করে লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়েছি; তোমার কোনো আদেশ লঙ্ঘন করিনি ও ভুলে যাইনি;
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 14:29তাতে তোমার সঙ্গে যার কোনো অংশ কি অধিকার নেই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার শহরের দরজার মধ্যে এই সব লোক এসে খেয়ে তৃপ্তি পাবে; এই ভাবে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হাতের সব কাজে তোমাকে আশীর্বাদ করেন।
Deuteronomy 26:12তৃতীয় বছরে, অর্থাৎ দশমাংশের বছরে, তোমার উৎপন্ন জিনিসের সব দশমাংশ আলাদা করা শেষ করলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তা দেবে, তাতে তারা তোমার শহরের দরজার মধ্যে খেয়ে তৃপ্তি পাবে।
Psalms 18:21কারণ আমি সদাপ্রভুুর পথে চলেছি 1 এবং অধার্মিকতার সঙ্গে আমার ঈশ্বরকে ত্যাগ করিনি। 1
Psalms 26:1সদাপ্রভুু, আমার বিচার কর, 1 কারণ আমি সততার সাথে চলছি; 1 আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি সন্দেহ করি না। 1
Psalms 119:93আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না, 1 কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ। 1
Psalms 119:141আমি তুচ্ছ ও অবজ্ঞাত, 1 তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি। 1