Genesis 43:18
কিন্তু যোষেফের বাড়িতে উপস্থিত হওয়াতে তাঁরা ভয় পেলেন ও পরস্পর বললেন, “আগে আমাদের থলিতে যে টাকা ফিরে গিয়েছিল, তারই জন্য ইনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন; এখন আমাদের ওপরে পড়ে আক্রমণ করবেন ও আমাদের গাধা নিয়ে আমাদেরকে দাস করে রাখবেন।”
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
17সেই ব্যক্তিকে, যোষেফ যেমন বললেন, সেরকম করল, তাদেরকে যোষেফের বাড়িতে নিয়ে গেল।
19অতএব তাঁরা যোষেফের বাড়ির পরিচালকের কাছে গিয়ে বাড়ির দরজায় তার সঙ্গে কথা বললেন,
Cross References
Genesis 42:27কিন্তু সরাইখানায় যখন এক জন নিজের গাধাকে খাবার দিতে থলে খুললেন, তখন নিজের টাকা দেখলেন, আর দেখ, থলের মুখেই টাকা।
Genesis 42:35পরে তাঁরা থলে থেকে শস্য ঢাললে দেখ, প্রত্যেক জন নিজের নিজের থলেতে নিজের নিজের টাকার গোছ পেলেন। তখন সেই সব টাকার গোছ দেখে তাঁরা ও তাঁদের বাবা ভয় পেলেন।
Deuteronomy 22:14এবং তার নামে অপবাদ করে ও তার অপমান করে বলে, “আমি এই স্ত্রীকে বিয়ে করেছি বটে, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, আমি তার মধ্যে কুমারীত্বের চিহ্ন পেলাম না;”
Judges 13:22পরে মানোহ নিজের স্ত্রীকে বললেন, “আমরা অবশ্য মারা যাব, কারণ ঈশ্বরকে দেখেছি।”
Job 15:21আতঙ্কের শব্দ তার কানে আছে; 1 তার উন্নতির দিনের, ধ্বংসকারী তার ওপরে আসবে। 1
Psalms 53:5তারা ভীষণ ভয় পেয়েছিল, 1 যদিও ভয় করার কোন কারণ ছিল; 1 কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে 1 সেই অধার্মিকদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন; 1 সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ 1 তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন। 1