হোশেয় 1:6
গোমর আবার গর্ভবতী হলেন এবং একটি মেয়ের জন্ম দিলেন। তখন সদাপ্রভু হোশয়কে বললেন, “তাকে লো-রুহামা + 1:6 করুণা ছাড়া বলে ডাক, কারণ আমি আর ইস্রায়েল কুলের ওপর করুণা করব না, আমি কোন ভাবেই তাদের পাপ ক্ষমা করব না।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
5এটা ঘটবে সেই দিনের যে দিন আমি যিষ্রিয়েলের উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভাঙ্গবো।”
Cross References
2 Kings 17:20সে কারণে সদাপ্রভু সমস্ত ইস্রায়েল + 17:20 উত্তরাঞ্চল রাজ্য লের বংশকে বাতিল করে দিলেন। তিনি তাদের কষ্ট দিলেন এবং লুটেরাদের হাতে তুলে দিলেন এবং শেষে নিজের সামনে থেকে তাদের দূরে সরিয়ে দিলেন।
Isaiah 27:11সেখানকার ডালপালা শুকনো হলে ভাঙ্গা যাবে, স্ত্রীলোকেরা এসে তাতে আগুন দেবে। কারণ সেই জাতি নির্বোধ, সেই জন্য তার সৃষ্টিকর্ত্তা তার প্রতি দয়া করবেন না, তার গঠনকর্তা তার প্রতি কৃপা করবেন না।
Hosea 2:23আমি আমার জন্য তাকে দেশে রোপণ করব এবং আমি লো-রুহামাকে দয়া করব। আমি তাদের বলব যারা আমার প্রজা নয়, তোমরা আমার প্রজা। এবং তারা আমায় বলবে, তুমি আমার ঈশ্বর।
Amos 7:8সদাপ্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছো?” আমি বললাম, “একটি ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “দেখ, আমি একটি ওলনদড়ি আমার লোকেদের মধ্যে রাখবো। আমি আর তাদের ছাড়বো না।
1 Peter 2:10পূর্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছ, দয়ার যোগ্য ছিলে না কিন্তু এখন দয়া পেয়েছ।” 1 নানারকম আশ্বাস বাক্য।