Hosea 10:2
তাদের হৃদয় হল প্রতারণায় পূর্ণ; এখন অবশ্যই তারা তাদের দোষ স্বীকার করবে৷ সদাপ্রভু তাদের যজ্ঞবেদী ভেঙে ফেলবেন; তিনি তাদের পবিত্র স্তম্ভ ধ্বংস করবেন।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Exodus 23:24তুমি তাদের দেবতাদের কাছে মাথা নিচু করে প্রণাম কোরো না ও তারা যা করে তা কোরো না; কিন্তু তাদের + 23:24 তথাকথিত দেবতাগণ কে পুরোপুরিভাবে ছুঁড়ে ফেলে দিও এবং তাদের পাথরের স্তম্ভগুলি ভেঙে ফেলো।
1 Samuel 5:4তার পরের দিন ও লোকেরা খুব ভোরে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে উপুড় হয়ে পড়ে আছে এবং চৌকাঠের উপর দাগোনের মাথা ও দুই হাত ভেঙে পড়ে আছে, শুধু দেহের বাকি অংশটুকু আস্ত আছে।
Proverbs 11:18দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে; 1 কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, 1 সে সত্য বেতন পায়। 1
Jeremiah 43:13সে মিশর দেশের সূর্যপুরীর স্তম্ভগুলি ভেঙে ফেলবে। সে মিশরের দেবতাদের মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে’।”
Hosea 7:8ইফ্রয়িম নিজেই লোকেদের সঙ্গে মিশে গেছে, ইফ্রয়িম হল এক পিঠ সেঁকা পিঠে যা উল্টানো হয়নি।
Hosea 10:5শমরিয়া বসবাসকারী লোকেরা বৈৎ-আবন বাছুরের প্রতিমার জন্য ভয় পাবে। এর লোকেরা তাদের জন্য শোক করবে, এছাড়াও যে সমস্ত প্রতিমা পূজারী যাজকরা যারা তাদের জন্য আনন্দ এবং তাদের গৌরব করত, কিন্তু তারা আর সেখানে নেই।