হোশেয় 2:14
তাই আমি ভুলিয়ে ভালিয়ে তার মন জয় করব। আমি তাকে মরুপ্রান্তে নিয়ে আসব এবং তার সঙ্গে মিষ্টি কথা বলব।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Genesis 34:3আর যাকোবের মেয়ে দীণার প্রতি তাঁর প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করল ও তাকে স্নেহপূর্বক কথা বলল।
Song of Solomon 1:4“আমাকে তোমার সঙ্গে নাও এবং আমরা একসঙ্গে যাব।” 1 রাজা আমাকে তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। 1 আমরা খুশি ও তোমাতে আনন্দিত; 1 আমরা তোমার ভালোবাসাকে আঙ্গুর রসের থেকেও বেশি প্রশংসা করব। 1 তারা ঠিক কারণেই তোমাকে ভালবাসে। 1
Isaiah 30:18তবুও সদাপ্রভু তোমাদের উপর দয়া করবার জন্য অপেক্ষা করছেন; তোমাদের দয়া করার জন্য তিনি উন্নত থাকবেন। কারণ সদাপ্রভু ন্যায়বিচারের ঈশ্বর; যারা তাঁর জন্য অপেক্ষা করে তারা ধন্য।
Isaiah 40:1তোমাদের ঈশ্বর বলছেন, “আমার লোকদের সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও।
Isaiah 51:3হ্যাঁ, সদাপ্রভু সিয়োনকে সান্ত্বনা দেবেন; তিনি তার সব ধ্বংসস্থানগুলিকে সান্ত্বনা দেবেন; তার মরুভূমিকে তিনি এদোন বাগানের মত করবেন এবং তার শুকনো ভূমিকে যর্দ্দন নদীর উপত্যকার পাশে সদাপ্রভুর বাগানের মত করবেন। তার মধ্যে আনন্দ, সুখ, ধন্যবাদ ও গানের আওয়াজ পাওয়া যাবে।
Jeremiah 3:12যাও ও এই কথা উত্তর দিকে ঘোষণা কর, বল, “অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এস!” এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তোমার উপর সর্বদা রাগ দেখাবো না, যেহেতু আমি বিশ্বস্ত, এটি সদাপ্রভুর ঘোষণা। আমি চিরকাল রাগ করে থাকব না।