Isaiah 11:6
নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে এবং চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সঙ্গে; বাছুর, যুবসিংহ ও মোটাসোটা বাছুর একসঙ্গে থাকবে, এক ছোট ছেলে তাদেরকে চালাবে।
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
5ধার্ম্মিকতা তাঁর কোমর-বন্ধনী হবে এবং বিশ্বস্ততা তাঁর নীচের অংশের পট্টি হবে।
7গরু ও ভাল্লুক একসঙ্গে চরবে এবং তাদের বাচ্চারা একসঙ্গে শুয়ে থাকবে; সিংহ বলদের মত খড় খাবে।
Cross References
Isaiah 65:25নেকড়ে বাঘ ও ভেড়া এক সঙ্গে বাস করবে এবং সিংহ গরুর মত খড় খাবে কিন্তু ধূলো হবে সাপের খাবার। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কোন ক্ষতি অথবা ধ্বংস করবে না, এই কথা সদাপ্রভু বলেন।
Hosea 2:18“সেই দিনের আমি মাঠের পশুদের সঙ্গে, আকাশের পাখিদের সঙ্গে এবং মাঠিতে বুকে হাঁটা সরীসৃপের সঙ্গে চুক্তি করব। আমি দেশ থেকে ধনুক, তলোয়ার এবং যুদ্ধ দূর করে দেব আর আমি তোমাদের নিরাপদে শয়ন করাব।
Romans 14:17কারণ ঈশ্বরের রাজ্যে খাওয়া এবং পান করাই সব কিছু নয়, কিন্তু ধার্ম্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দই সব।
2 Corinthians 5:14কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বশে রেখে চালাচ্ছে; কারণ আমরা ভাল করে বুঝেছি যে, একজন সবার জন্য মৃত্যুবরণ করলেন তাই সবাই মৃত্যুবরণ করল।
Ephesians 4:22যেন তোমরা পুরানো আচরণ সম্বন্ধে সেই পুরানো মানুষকে ত্যাগ কর, যা প্রতারণার নানারকম অভিলাষ মতে ভ্রষ্ট হয়ে পড়ছে;
Titus 3:3কারণ আগে আমরাও বোকা, অবাধ্য, বুদ্ধিহীন, নানারকম নোঙরা আনন্দে ও সুখভোগের দাসত্বে, হিংসাতে ও দুষ্টতায় দিন কাটিয়েছি, ঘৃণার যোগ্য ছিলাম ও একজন অন্যকে হিংসা করতাম।