Isaiah 14:3
সেই দিন প্রভু তোমাকে দুঃখ ও যন্ত্রণা থেকে এবং বন্দিত্বে তুমি যে কঠিন পরিশ্রম করেছিলে তা থেকে বিশ্রাম দেবেন,
বাইবেল (বাংলা)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 28:65আর তুমি সেই জাতিদের মধ্যে কিছু সুখ পাবে না ও তোমার পায়ের জন্য বিশ্রামের জায়গা থাকবে না, কিন্তু সদাপ্রভু সেই জায়গায় তোমাকে হৃদয়ের কম্পতা, চোখের ক্ষীণতা ও প্রাণের শোক দেবেন।
Isaiah 11:10সেই দিন যিশয়ের মূল সব জাতির পতাকা হিসাবে দাঁড়াবেন; জাতিরা তাকে খুঁজে বের করবে এবং তাঁর বিশ্রামের জায়গা মহিমান্বিত হবে।
Isaiah 32:18আমার লোকেরা শান্তিতে বাস করবে, নিরাপদ ঘরগুলোতে ও শান্ত বিশ্রাম জায়গায়।
Jeremiah 30:8বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘সেদিন আমি তোমার ঘাড় থেকে জোয়াল ভেঙে ফেলব এবং তোমার শেকল ছিঁড়ে ফেলব; তাই বিদেশীরা আর তোমায় দাস করে রাখবে না।
Jeremiah 46:27“কিন্তু তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না; আতঙ্কিত হোয়ো না, ইস্রায়েল, কারণ আমি তোমাকে দূর দেশ থেকে ও বন্দী থাকা দেশ থেকে ফিরিয়ে আনব। তখন যাকোব ফিরে আসবে, শান্তিতে খুঁজে পাবে ও নিরাপদে থাকবে এবং কেউ তাকে ভয় দেখাবে না।
Ezekiel 28:24তখন ইস্রায়েল কুলের জ্বালাজনক কোন হুল কিংবা ব্যথাজনক কাঁটা তাদের অবজ্ঞাকারী চারিদিকের কোনো লোকের মধ্যে আর উত্পন্ন হবে না; তাতে তারা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।